ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

অত্যন্ত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭:২৮, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৪৯, ১৩ নভেম্বর ২০২৫

অত্যন্ত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ

জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ। ফাইল ছবি।

 

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করছে ভক্তকূলসহ নানা সাংস্কৃতিক সংগঠন।

কথাসাহিত্যিক, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে দেশে ও বিদেশে সুনাম অর্জন করা হুমায়ূন পাঠকদের মনে বিশেষ আসন গড়েছেন। তাঁর মৃত্যুর পরও জনপ্রিয়তায় ভাটা পড়েনি, রিপোর্ট বাসসের। 

জন্মদিন উপলক্ষ্যে নুহাশ পল্লীতে তার সমাধিতে স্ত্রী মেহের আফরোজ শাওন ও হুমায়ূনের ছোট দুই ছেলে পুষ্পাঞ্জলি দিয়ে কবর জিয়ারত করেন। পরে কেক কেটে জন্মদিনের উদ্‌যাপন করা হয়। নির্মিত চলচ্চিত্রসমূহ পেয়েছে বিপুল দর্শকপ্রিয়তা। চলচ্চিত্রের পাশাপাশি তার রচনায় প্রচারিত সব নাটক জনপ্রিয়তা লাভ করেছে। হুমায়ূন আহমেদ নেত্রকোণা জেলার মোহনগঞ্জে ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন।

বেশ জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভক্ত ও অনুরাগীদের জন্য সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঋদ্ধি প্রকাশন। স্টার সিনেপ্লেক্সে একটি টিকিট কিনলে আরেকটি টিকিটে ফ্রি ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’ শিরোনামে ৭ নভেম্বর থেকে আজ ১৩ নভেম্বর পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় বিশেষ আয়োজনে ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘দারুচিনি দ্বীপ’ ও নয় নম্বর বিপদ সংকেত ছবি প্রদর্শন করছে।

স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার এবং সামরিক জাদুঘর শাখায় ছবিগুলো দেখতে পারবেন।

হুমায়ূন আহমেদ-এর বহুল জনপ্রিয় বই সমূহ হলো: নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প, মাতাল হাওয়া, আজ চিত্রার বিয়ে, শ্যামল ছায়া, দেয়াল, কৃষ্ণপক্ষ, মৃন্ময়ী, বলপয়েন্ট, অপেক্ষা ইত্যাদি। অন্যদিকে বিপুল জনপ্রিয়তা পেয়েছে, বড় রকমের ভুল, মিসির আলি ও হিমু সিরিজ উল্লেখযোগ্য।

আরও পড়ুন