ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ ইরানের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:১৭, ১৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ ইরানের

ছবি: বাসস।

ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। তেলবাহী জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার ১৮ নাবিক রয়েছে।  ইরানি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, ‘ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজ ওমান উপকূলে আটক করা হয়েছে।’ 

হরমোজগান প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানায়, এ সময় জাহাজটি তার সব নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল।

ইরানি কর্তৃপক্ষ প্রায়ই উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পাচারের অভিযোগে জাহাজ আটক করার ঘোষণা দিয়ে থাকে।

খবর বার্তা সংস্থা এএফপি’র। ঢাকায় এ খবর দিয়েছে বাসস।

বিশ্বের মধ্যে ইরানে খুচরা জ্বালানির দাম তুলনামূলকভাবে কম হওয়ায়, প্রতিবেশী দেশগুলোতে পাচার অত্যন্ত লাভজনক বলে মনে করা হয়।

গত মাসেও গালফ অঞ্চলের পানিতে একটি তেলবাহী জাহাজ জব্দ করে ইরান। 

সে সময় ওই জাহাজের বিরুদ্ধে ‘অননুমোদিত পণ্য পরিবহনের’ অভিযোগ আনা হলেও, ইরানের ওই পদক্ষেপটি কোনো একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে অভিযোগ ওঠে। 

তবে ইরানের বিরুদ্ধে এই অভিযোগ নাকচ করে দেয় তেহরান।

সর্বশেষ এই জাহাজ জব্দের ঘটনা ঘটল এমন এক সময়, যখন এর মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ জব্দ করে। 

ওয়াশিংটনের দাবি অনুযায়ী, ওই জাহাজটির ক্যাপ্টেন ভেনিজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহন করছিলেন। 

ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি) ও হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে, ২০২২ সালে ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন