ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

আহ্বান মির্জা ফখরুলের

লেজুড়বৃত্তি না করে অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে সাংবাদিকদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:১১, ২৮ নভেম্বর ২০২৫

লেজুড়বৃত্তি না করে অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে সাংবাদিকদের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত।

সংবাদকর্মীদের কোনও দলের লেজুড়বৃত্তি না করে, অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিলে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষা করছে। মব ভায়োলেন্সের মতো ঘটনার কারণে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা, রিপোর্ট যমুনা টিভির। 

তিনি বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবীতে সামাজিক যোগাযোগমাধ্যম একটি সংকট তৈরি করেছে। সেখানে কোনও দায়বদ্ধতা নেই; নিজস্ব মতামত দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, লক্ষ্যে স্থির থাকতে পারছেন না সাংবাদিকরা। অনৈতিকতা ও স্বার্থরক্ষার কাজে ব্যবহার হচ্ছেন তারা। মালিকদের পুঁজি রক্ষা, দুর্নীতি, লুটপাটের পাহারাদার হিসেবে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান কাজ করছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মতো কিছু কমন ইস্যুতে সব দলের একমত থাকা উচিত। এ বিষয়ে সবাই একমত বলেও জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন