ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি বাড়ল ২ টাকা, আজ থেকে কার্যকর

সমকালের সৌজন্যে

প্রকাশ: ০৮:৩৮, ১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৯, ১ ডিসেম্বর ২০২৫

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি বাড়ল ২ টাকা, আজ থেকে কার্যকর

প্রতীকি ছবি: সংগৃহীত।


দেশে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর ২০২৫ মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী রোববার এ দাম সমন্বয় করা হয়েছে। আজ সোমবার থেকে এ দাম কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী— ডিজেলের দাম ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা, পেট্রল ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা করা হয়েছে। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন