মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে দাভোসে শুরু বিশ্ব নেতাদের সম্মেলন
১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলা এই সম্মেলনে ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তজনাসহ বিভিন্ন জরুরি ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। বিশেষ করে গাজা, লেবানন এবং লোহিত সাগরের বর্তমান পরিস্থিতি একটি আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে, যা এই সম্মেলনের অন্যতম প্রধান বিষয়।