ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে : কৃষিমন্ত্রী
Scroll
মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
Scroll
পাচারকৃত অর্থ উদ্ধার ‘ফাস্ট ট্র্যাক’-এ নিয়ে আসার নির্দেশ গভর্নরের
Scroll
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল
Scroll
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
Scroll
ঈদে স্বাচ্ছন্দ ও নিরাপদ রেলযাত্রায় সরকারের ব্যাপক প্রস্তুতি
Scroll
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
খামেনি হত্যাকাণ্ডের নিন্দা ও শোক প্রকাশ বাংলাদেশের
Scroll
স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
Scroll
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক জোনের নিরাপত্তা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিল ইরান
Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল

বললেন মির্জা ফখরুল

হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে

বাসস

প্রকাশ: ২১:৩৯, ২ মার্চ ২০২৬

হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে

সোমবার ধানমন্ডির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: পিআইডি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘ মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে।’

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার চরম অভাব দেখা দিচ্ছে। একটি স্বাধীন দেশে হামলা কিংবা কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার মতো ঘটনা মানবতার জন্য হুমকিস্বরূপ। যারা মানবিক মূল্যবোধ আর গণতন্ত্রে বিশ্বাসী, তারা বিশ্ব পরিস্থিতির এমন অবনতি দেখে চরমভাবে হতাশ হচ্ছেন। এই সংঘাত বন্ধে বিশ্ব বিবেকের জাগ্রত হওয়া জরুরি।’

আজ সোমবার বিকেলে ধানমন্ডিস্থ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি) অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা এক কঠিন ও অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। বিশ্ব রাজনীতিতে নৈতিকতার অভাব প্রকট। 

আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে বেড়ে ওঠা মানুষ, তাই মানবিক মূল্যবোধ ও গণতন্ত্রে বিশ্বাস করি। বাংলাদেশেও যে অস্থিরতা চলছে, তাতে মানুষ এখনো সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না, এটা আল্লাহর অশেষ রহমত।’

ফ্যাসিস্ট শক্তি গত ১৭-১৮ বছরে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্টরা ক্ষমতায় থাকাকালে সবচেয়ে বেশি ক্ষতি করা হয়েছে শিক্ষা ব্যবস্থার। এই ভঙ্গুর অবস্থা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টেনে তোলা এবং সুশাসন প্রতিষ্ঠা করাই এখন মূল লক্ষ্য।’

ড. শাহিদা রফিকের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, তিনি (শাহিদা রফিক) ছিলেন আপাদমস্তক একজন দেশপ্রেমিক এবং বিদুষী নারী। প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং জনগণের কল্যাণে কাজ করেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য উদাহরণ। তিনি সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় বলার সাহস রাখতেন।

তিনি বলেন, ড. শাহিদা রফিকের আদর্শকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আইনি কাঠামোর মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আইএসটি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. শাহপুর রফিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন