ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬

১৫ চৈত্র ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
ইরান মার্কিন স্থল সেনাদের মোকাবিলা করতে প্রস্তুত: ইরানের স্পিকার
Scroll
আওয়ামী লীগ আমলে বিসিবির অনিয়ম তদন্ত করবে সরকার
Scroll
ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে: মির্জা ফখরুল
Scroll
মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা
Scroll
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা
Scroll
হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রকোপ: কেন, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে
Scroll
যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ
Scroll
জয়পুরহাটে বৈধ কাগজ ছাড়া যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হবে না
Scroll
ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার
Scroll
জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার
Scroll
জাপানে নাগরিকত্ব পেতে অন্তত ১০ বছর বাস করতে হবে
Scroll
সংসদের মুলতবি অধিবেশন শুরু আজ
Scroll
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর
Scroll
পত্রিকা: বিএনপির সংসদীয় দলের বৈঠক: একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জবাবদিহিতার মুখে
Scroll
ইসরায়েলে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র, এক দিনেই সর্বোচ্চ হামলা ইরানে
Scroll
হোম অফিস-রেশনিং: জ্বালানি তেলের বাড়তি দাম যেভাবে মোকাবিলা করছে বিভিন্ন দেশ
Scroll
ইরানে ট্রাম্পের সহজাত প্রবৃত্তির যুদ্ধ কাজে আসছে না
Scroll
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
Scroll
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

বাসস

প্রকাশ: ১৮:৩৫, ২৯ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

ছবি: বাসস কর্তৃক সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় শহর মিনিয়াপোলিসে শনিবার  লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছেন। কয়েক মাস আগেও ফেডারেল অভিবাসন অভিযানের সময় শহরটি বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছিল।

মিনিয়াপোলিস থেকে এএফপি জানায়, গত জানুয়ারি মাসের অভিযানে দুই মার্কিন নাগরিক — রেনি গুড ও অ্যালেক্স প্রেটি— ফেডারেল এজেন্টদের হাতে নিহত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মিনিয়াপোলিস।

মিনিয়াপোলিসে এবার তৃতীয়বারের মতো ‘নো কিংস’ বিক্ষোভ অনুষ্ঠিত হল। গত বছর শুরু হওয়া এ তৃণমূল আন্দোলন ট্রাম্পের কর্তৃত্ববাদী রাজনৈতিক নেতৃত্ব ও ডানপন্থী এজেন্ডার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গড়ে ওঠে। আয়োজকরা  জানান, আনুমানিক ২ লাখ মানুষ এ সমাবেশে অংশ নেন।

খ্যাতনামা মার্কিন সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন মিনেসোটার রাজধানী সেন্ট পলে আয়োজিত সমাবেশে প্রধান আকর্ষণ ছিলেন। সেখানে তিনি তার গান ‘স্ট্রিটস অব মিনিয়াপোলিস’ পরিবেশন করেন। এ গানটি তিনি গুড ও প্রেটির মৃত্যুর পরপরই তাদের স্মরণে লিখেছিলেন।

স্প্রিংস্টিন বলেন, ‘তাদের সাহস, তাদের আত্মত্যাগ এবং তাদের নাম কখনো ভুলব না।’

সমাবেশে হাজারো মানুষ স্লোগান দেন: ‘নো কিংস, নো আইসিই, নো ওয়ার!’

স্প্রিংস্টিন জনতার উদ্দেশে বলেন, ‘আপনাদের শক্তি ও প্রতিশ্রুতি আমাদের জানিয়ে দিয়েছে এটি এখনও আমেরিকা। এই প্রতিক্রিয়াশীল দুঃস্বপ্ন এবং আমেরিকান শহরগুলোতে আক্রমণ সহ্য করা হবে না।’

৭৩ বছর বয়সী পামেলা সিনেস এএফপিকে বলেন, তিনি সমাবেশে অংশ নিয়েছেন কারণ তিনি বিশ্বাস করেন, আমাদের দেশে আসা অভিবাসীসহ সব মানুষের সমান অধিকার রয়েছে।

তিনি বলেন, এখানে এত সংখ্যক সমমনা মানুষকে জড়ো হতে দেখে দারুণ লাগছে। কারণ মিনেসোটার মানুষ সহিংসতা এবং আমাদের রাস্তায় রেনি গুড ও অ্যালেক্স প্রেটির হত্যাকাণ্ডে খুবই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল।

জনসমাগমে অনেকেই প্রতিবাদী স্লোগান সংবলিত ব্যানার বহন করেন। এর মধ্যে কিছু ছিল ট্রাম্পের অভিবাসন এজেন্ডা বাস্তবায়নকারী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এর প্রতি ইঙ্গিত করে ‘আইসিই আউট’ স্লোগান।

সমাবেশের মঞ্চ থেকে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর ডেমোক্র্যাট রাজনীতিক টিম ওয়ালজ ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জনতাকে ধন্যবাদ জানান। তিনি ট্রাম্পকে ‘ওয়ানাবি ডিক্টেটর’ বলে অভিহিত করেন।

মার্কিন বামপন্থী রাজনীতিক বার্নি স্যান্ডার্সও মিনেসোটা সমাবেশে বক্তব্য দেন। তিনি উপস্থিত জনতাকে বলেন, ‘আমরা কখনোই এমন একজন প্রেসিডেন্টকে মেনে নেব না, যিনি একজন হাড়ে হাড়ে মিথ্যুক, একজন দুর্নীতিগ্রস্ত শাসক এবং একজন আত্মমুগ্ধ ব্যক্তি। তিনি প্রতিদিন যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইনের শাসনকে দুর্বল করে দিচ্ছেন।’

ইরান যুদ্ধ এবং এর অর্থনৈতিক প্রভাবসহ বিতর্কিত অভিবাসন অভিযান প্রসঙ্গে বিক্ষোভে অংশ নেওয়া বিলোটাুরাচেলিস বলেন, তিনি মনে করেন রিপাবলিকানরা এবং কংগ্রেসে তাদের অল্প সংখ্যাগরিষ্ঠতা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে টিকে থাকবে না।

তিনি বলেন, আমি মনে করি তারা হারবে। আপনি যদি জরিপগুলো দেখেন, তাহলে দেখবেন প্রতিদিনই তা ঘটছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন