ঢাকা, রোববার, ২৯ মার্চ ২০২৬

১৪ চৈত্র ১৪৩২, ০৮ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
Scroll
জ্বালানি সাশ্রয়ে মিশর: কায়রোর রেস্তোরাঁ, ক্যাফে, শপিং মল ও পিরামিডে লাইট শো সীমিত
Scroll
টেকনাফ: নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
Scroll
প্যারিসে ব্যাংক অফ আমেরিকার শাখায় হামলা ব্যর্থ করে দিয়েছে পুলিশ
Scroll
উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনায় জোর দিতে হবে: মির্জা ফখরুল ইসলাম
Scroll
চিলিতে তেলের জন্য ট্রাকচালকদের সড়ক অবরোধ
Scroll
স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
Scroll
জাতিসংঘে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় বহুপাক্ষিকতার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর
Scroll
সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা, গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্খা প্রাধান্য পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত
Scroll
জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন
Scroll
শুল্ক এবং যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আরও সহায়তার আশ্বাস দিলেন ডেনাল্ড ট্রাম্প
Scroll
হরমুজ প্রণালী খুলতে যুদ্ধ বন্ধ করতে হবে আগে: জি-৭
Scroll
জ্বালানি তেলে সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
Scroll
পত্রিকা: ’সৌদিতে আটকা প্রায় ৫ হাজার ওমরাহযাত্রী’
Scroll
ইরান যুদ্ধে সারের সরবরাহ ভঙ্গুর হবার আশঙ্কা
Scroll
অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে: মির্জা ফখরুল
Scroll
সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দর: নিরাপত্তা ঝুঁকিতে গরুডা ফ্লাইটের যাত্রীদের সরিয়ে নেওয়া হয়
Scroll
মার্কিন যুক্তরাষ্ট্র: বিমানবন্দরে চরম বিলম্ব নিরসনে অর্থায়নে রাজি হয়েছে সিনেট

জাতিসংঘে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় বহুপাক্ষিকতার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর

বাসস

প্রকাশ: ১৯:৩৭, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:৩৭, ২৮ মার্চ ২০২৬

জাতিসংঘে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় বহুপাক্ষিকতার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ২৬ মার্চ বৃহস্পতিবার নিউইয়র্কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘে যোগদানের পর থেকেই বাংলাদেশ বহুপাক্ষিকতাকে পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। তিনি বিশ্ব শান্তি, নিরাপত্তা ও সহযোগিতার প্রতি দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত দেশের ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ  ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সংবর্ধনায় প্রায় ১৫০ জন স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনৈতিক মহলের সদস্যরা অংশ নেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে জাতিসংঘে যোগদানের পর থেকে বাংলাদেশ অব্যাহতভাবে শান্তিরক্ষায় অবদান রেখে আসছে। একইসঙ্গে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে।

তিনি উল্লেখ করেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও জাতিসংঘ সনদের আলোকে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে গত পাঁচ দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতি অর্জন করেছে।

স্বাগত বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ২৬ মার্চ শুধু একটি জাতির জন্ম নয়, বরং জনগণের ইচ্ছাশক্তি, মর্যাদা ও স্বাধীনতার চিরন্তন বিজয়ের প্রতীক।

এর আগে মিশনের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জাতীয় নেতাদের বাণী পাঠ এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন