ঢাকা, রোববার, ২৯ মার্চ ২০২৬

১৪ চৈত্র ১৪৩২, ০৮ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
Scroll
জ্বালানি সাশ্রয়ে মিশর: কায়রোর রেস্তোরাঁ, ক্যাফে, শপিং মল ও পিরামিডে লাইট শো সীমিত
Scroll
টেকনাফ: নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
Scroll
প্যারিসে ব্যাংক অফ আমেরিকার শাখায় হামলা ব্যর্থ করে দিয়েছে পুলিশ
Scroll
উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনায় জোর দিতে হবে: মির্জা ফখরুল ইসলাম
Scroll
চিলিতে তেলের জন্য ট্রাকচালকদের সড়ক অবরোধ
Scroll
স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
Scroll
জাতিসংঘে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় বহুপাক্ষিকতার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর
Scroll
সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা, গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্খা প্রাধান্য পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত
Scroll
জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন
Scroll
শুল্ক এবং যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আরও সহায়তার আশ্বাস দিলেন ডেনাল্ড ট্রাম্প
Scroll
হরমুজ প্রণালী খুলতে যুদ্ধ বন্ধ করতে হবে আগে: জি-৭
Scroll
জ্বালানি তেলে সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
Scroll
পত্রিকা: ’সৌদিতে আটকা প্রায় ৫ হাজার ওমরাহযাত্রী’
Scroll
ইরান যুদ্ধে সারের সরবরাহ ভঙ্গুর হবার আশঙ্কা
Scroll
অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে: মির্জা ফখরুল
Scroll
সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দর: নিরাপত্তা ঝুঁকিতে গরুডা ফ্লাইটের যাত্রীদের সরিয়ে নেওয়া হয়
Scroll
মার্কিন যুক্তরাষ্ট্র: বিমানবন্দরে চরম বিলম্ব নিরসনে অর্থায়নে রাজি হয়েছে সিনেট

স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী শোক জানিয়েছেন

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বাসস

প্রকাশ: ২০:১৩, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ২০:১৭, ২৮ মার্চ ২০২৬

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: বাসস

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

রাষ্ট্রপতি শনিবার এক শোকবার্তায় স্পিকার ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। 

রাষ্ট্রপতি বলেন, শিক্ষা ক্ষেত্রে মরহুমা দিলারা হাফিজের অসামান্য অবদানের কথা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারালো।

উল্লেখ্য, দিলারা হাফিজ আজ শনিবার, স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা দিলারা হাফিজ তাঁর দীর্ঘ কর্মজীবনে দেশে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন মেয়াদে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী শনিবার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মন্ত্রী বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দেশের শিক্ষা খাত প্রসারে তার অবদান অনস্বীকার্য। তার কর্মময় জীবন দেশের শিক্ষানুরাগীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব) হাফিজের সহধর্মিণীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম-এর সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার এক শোক বার্তায় তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ইডেন কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ দেশের শিক্ষার প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। মন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কৃষিমন্ত্রীর শোক
দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শোকবার্তায় কৃষিমন্ত্রী বলেন, দিলারা হাফিজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে দেশের শিক্ষা বিস্তার ও উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ ও দায়িত্বশীল অভিভাবককে হারিয়েছে।

মন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জানান।

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন