ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

​​​​​​​দিনাজপুুরের প্রতিষ্ঠান

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩.৩০ কোটি টাকা

বাসস

প্রকাশ: ১৯:১০, ১২ ডিসেম্বর ২০২৫

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩.৩০ কোটি টাকা

অর্থ মন্ত্রণালয় হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ দিয়েছে ৩.৩০ কোটি টাকা। বাসস।

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) চলতি অর্থ বছরে গবেষণায় ৩ কোটি ১০ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে, যা বিগত অর্থ-বছরের তুলনায় ৩০ লাখ টাকা বেশি। 

আজ বিকাল সাড়ে ৩ টায় দিনাজপুর হাবিপ্রবি জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হাবিপ্রবির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) সূত্রে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় থেকে চলতি অর্থ-বছরে মোট ১২৩ টি স্বতন্ত্র গবেষণা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৪-২৫ অর্থ-বছরের ১৩ টি চলমান কোলাবরেটিভ প্রকল্প ও ২০২৩-২৪ অর্থ-বছরের ৪টি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

চলতি অর্থ বছরে স্বতন্ত্র প্রকল্পে বরাদ্দ হয়েছে প্রায় ২ কোটি তিন লাখ টাকা। চলমান কোলাবরেটিভ প্রকল্পে প্রায় ৫৫ লাখ ৩০ হাজার টাকা, আর ৩ বছর ধরে চলমান প্রকল্পে প্রায় ১৮ লাখ টাকা। গবেষণার অন্যান্য আনুষঙ্গিক খরচসহ মোট বাজেট ৩ কোটি ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) পরিচালক অধ্যাপক ড. আলমগীর হোসেন হাবিপ্রবি কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে ‘ভিসি অধ্যাপক ড. এম এনামউল্যার দিক নির্দেশনায় চলতি বছর গবেষণা ফান্ড গত বছরের থেকে ৩০ লাখ বেশি দিতে সক্ষম হয়েছে। এর ফলে হাবিপ্রবির রিসার্চ কার্যক্রম সফলভাবে চলছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নে আগামীতে রিসার্চ বাবদ বাজেট আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও বিশ্বমানের গবেষণার জন্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন বলে আশ্বস্ত করা হয়।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, বাজেট বৃদ্ধির ফলে কৃষি, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মৎস্য ও ভেটেরিনারি অনুষদে উদ্ভাবনী গবেষণা কার্যক্রম আরো ত্বরান্বিত হবে এবং দেশের কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি উদ্ভাবন ও জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সূত্রটি নিশ্চিত করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন