ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠানো হয়েছে : এনসিটিবি

বাসস

প্রকাশ: ১৫:২৪, ১ জানুয়ারি ২০২৬

সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠানো হয়েছে : এনসিটিবি

ছবি: বাসস।

 

বছরের প্রথম দিনে স্কুলের শিক্ষার্থীদের জন্য বই প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে সারা দেশের স্কুলগুলোতে ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। 

আজ পহেলা জানুয়ারি সারাদেশের সকল স্কুলের শিক্ষার্থীরা বই হাতে পেয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’কে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি রাজধানীর মতিঝিলে অবস্থিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)’র সদস্য (পাঠ্যপুস্তক) হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ড. রিয়াদ চৌধুরী আরও বলেন, ‘আমাদের ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত টোটাল বইয়ের সংখ্যা হচ্ছে ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি, আর এর মধ্যে আজকে এক তারিখ পর্যন্ত আমাদের বই সরবরাহ করা হয়েছে ২৪ কোটি ৬৯ লক্ষ ৯২ হাজার ১০টি। অর্থাৎ ডেলিভারি হয়েছে ৮২ দশমিক ২৬%। এটা হচ্ছে ওভারঅল পিকচার।’

তিনি বলেন,  প্রাথমিক স্তরে আমাদের সাধারণ শিক্ষাধারার বইয়ের সংখ্যা ছিল ৮ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮৫৪ টি। এটা আমরা ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই ডেলিভারি করে ফেলেছি ১০০%।

এনসিটিবি’র সিনিয়র এই সদস্য আরও  বলেন,  প্রাথমিক স্তরে মাদ্রাসার শিক্ষাধারার বই সংখ্যা ছিল ৩ কোটি ১১ লক্ষ ১৯ হাজার ৩৪৭টি। এর মধ্যে ডেলিভারি হয়েছে ২ কোটি ৯৫ লক্ষ ৮ হাজার ৬৮২ অর্থাৎ ৯৫ দশমিক ০৮%।

ড. রিয়াদ চৌধুরী আরও বলেন,  ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জন্য আলাদা করে বলছি এ জন্য যে সেটা আলাদা করে গুরুত্বের দাবি রাখে। 


তিনি বলেন, আমাদের ক্ষুদ্র নৃ গোষ্ঠী যারা তাদের বই সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৮৫ হাজার ৭১৫টি এবং এটাও ১০০% ডেলিভারি হয়ে গেছে ডিসেম্বর ১৫ তারিখের মধ্যেই।


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সিনিয়র এ সদস্য জানান, সেকেন্ডারিতে আমাদের মাধ্যমিক স্তরে যে তিনটা শিক্ষাধারা আছে— সাধারণ, মাদ্রাসা ও কারিগরি, এই তিনটি মিলে টোটাল বইয়ের সংখ্যা হচ্ছে ১৮ কোটি ৩২ লক্ষ ৪০ হাজার ৯২৭টি। 

তিনি বলেন, ‘এর মধ্যে আমাদের আজকে পর্যন্ত, মানে আজ সকাল আমি ৮টার ডেটা বলছি, এগুলো যা যা বলছি, সবই ডেলিভারি হয়েছে ১৩ কোটি ১৪ লক্ষ ৭৫৮৫৪ অর্থাৎ ৭১ দশমিক ৭৬%।’

ড. রিয়াদ চৌধুরী আরও বলেন, আর ক্লাস ধরে যদি বলি ক্লাস সিক্সে আমাদের বইয়ের বরাদ্দ ছিল ৪ কোটি ৪৩ লক্ষ ১৭ হাজার ৫০৯টি। এর মধ্যে ডেলিভারি হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ৯১০টি। পারসেন্টেজে দাড়ায় ৮১ দশমিক ১৮%।

তিনি বলেন, ক্লাস সেভেনে বইয়ের বরাদ্দ সংখ্যা ছিল ৪ কোটি ১৫ লক্ষ ৮৪ হাজার ৬৯২টি। এর মধ্যে আজকে সকাল আটটা পর্যন্ত ডেলিভারি হয়েছে ২ কোটি ৬১ লক্ষ ৩৮ হাজার ৭৮৫, অর্থাৎ ৬২ দশমিক ৮৬ পারসেন্ট।

ড. রিয়াদ চৌধুরী আরও বলেন, ক্লাস এইটে বরাদ্দ হচ্ছে ৮ কোটি ২ লাখ ৩৪ হাজার ৬৯৮টি বই। ডেলিভারি হয়েছে ২ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৩৯৫, অর্থাৎ ৫১.৪২% আর ৯ম  এর বইয়ের বরাদ্দকৃত সংখ্যা হচ্ছে ৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ২৮টি। এর মধ্যে ডেলিভারি হয়েছে ৪ কোটি ৮৬ লক্ষ ৬৯ হাজার ৭৬৪ অর্থাৎ ৮৫.২৮%। 

তিনি বলেন,  এই টোটাল বইয়ের মধ্যে যেটা বললাম ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪, এর মধ্যে ব্রেইলের পাঠ্য বইয়ের সংখ্যা হচ্ছে ৬ হাজার ২৬টি। ব্রেইল পাঠ্য বইয়ের ডেলিভারি হয়ে গেছে ৪ হাজার ৫২০টি অর্থাৎ ৭৬ দশমিক ৪০% এবং আমরা আশা করছি যে আগামী ১৫ জানুয়ারি আমাদের ১০০% ডেলিভারি হয়ে যাবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন