ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

শ্রম সংস্কারে বাংলাদেশের প্রশংসা আইএলও মহাপরিচালকের

বাসস

প্রকাশ: ১৯:৩৩, ১৮ ডিসেম্বর ২০২৫

শ্রম সংস্কারে বাংলাদেশের প্রশংসা আইএলও মহাপরিচালকের

আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবো। ছবি : সংগৃহীত


শ্রম আইন ও শ্রমিক অধিকার সংস্কারে নেওয়া উদ্যোগের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। 

সংস্থাটির মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবো বলেছেন, সাম্প্রতিক সংস্কারগুলো বাংলাদেশের শ্রমমানকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে সহায়ক হবে।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গতকাল বুধবার বাংলাদেশ সরকারকে পাঠানো এক চিঠিতে আইএলও মহাপরিচালক এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর পাঠানো এক চিঠির জবাবে হুংবো এই প্রশংসা করেন। লুৎফে সিদ্দিকীর ওই চিঠিতে বাংলাদেশে চলমান শ্রম সংস্কারের অগ্রগতি ও দিকনির্দেশনা তুলে ধরা হয়।

চিঠিতে লুৎফে সিদ্দিকী উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের স্পষ্ট নির্দেশনায় শ্রম সংস্কারের ক্ষেত্রে অতীতের ধীরগতির প্রবণতা থেকে বেরিয়ে এসে গতি, প্রক্রিয়া ও অগ্রগতিতে একটি স্পষ্ট পরিবর্তন আনা হয়েছে।

চিঠিতে আইএলও মহাপরিচালক লেখেন, শ্রম সংস্কারের বিস্তৃত কর্মসূচি গ্রহণের জন্য তিনি বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাচ্ছেন। বিশেষ করে বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এ অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর কথা উল্লেখ করেন তিনি।

চিঠিতে আইএলও মহাপরিচালক আরও উল্লেখ করেন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি-সংক্রান্ত অতিরিক্ত আইএলও কনভেনশন অনুসমর্থন বাংলাদেশের জন্য ‘আরেকটি ঐতিহাসিক মাইলফলক’। গত ২০ নভেম্বর জেনেভায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন এসব কনভেনশনের অনুসমর্থনপত্র জমা দেন।

আইএলও-কে পাঠানো চিঠির উপসংহারে লুৎফে সিদ্দিকী বলেন, এসব পদক্ষেপ সম্মিলিতভাবে বাংলাদেশের শ্রমমানকে স্থায়ীভাবে আরো উন্নত স্তরে নিয়ে যাবে। তিনি বলেন, এখানে শুধু চূড়ান্ত ফলাফল নয়, বরং পুরো সংস্কার প্রক্রিয়াটিও সমানভাবে গুরুত্বপূর্ণ।

আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবো চিঠির শেষাংশে এই সংস্কার প্রক্রিয়ায় সরকার, শ্রমিক ও মালিক সংগঠনগুলোকে কারিগরি সহায়তা দিতে আইএলও’র ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন