ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

বললেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত

জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ অফুরন্ত

বাসস

প্রকাশ: ০৮:৫৯, ১৫ জানুয়ারি ২০২৬

জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ অফুরন্ত

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী খুলনায় বুধবার বক্তব্য দেন। বাসস।


জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেছেন, জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা রয়েছে। তিনি গতকাল বুধবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ এবং সম্ভাবনা বিষয়ক এক আলোচনা সভায় এ কথা বলেন। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ)-এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব ও অর্থ মন্ত্রণালয়ের জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপক ও সিইও মো. তৌহিদুর রহমান। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

সভায় মো. দাউদ আলী বলেন, জাপানে বয়স্ক জনগোষ্ঠী বাড়তে থাকায় এবং যুব কর্মগোষ্ঠীর স্বল্পতা থাকায় আগামীতে জাপানে প্রচুর দক্ষ কর্মীর চাহিদা সৃষ্টি হবে। আর এই চাহিদা কারা পূরণ করবেন তা পুরোপুরি নির্ভর করবে সেবা ও কারিগরি খাতে দক্ষতা এবং জাপানি ভাষাজ্ঞানের ওপর। 

তিনি বলেন, জাপানে বিদেশি কর্মীর এই ক্রমবর্ধমান চাহিদা বাংলাদেশের জন্য জনশক্তি রপ্তানির বড় সুযোগ তৈরি করেছে। কারণ বাংলাদেশের রয়েছে এক বিশাল যুব কর্মশক্তি। তবে সেই সুযোগকে কাজে লাগাতে হলে আগ্রহীদের এক্ষুনি যথাযথ প্রস্তুতি নিতে হবে। 

তিনি আরো বলেন, জাপানে প্রতি বছরে বিভিন্ন খাতে দক্ষ জনবলের প্রয়োজন হবে। অধিকন্তু জাপানে প্রায় বিনামূল্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণেরও সুযোগ রয়েছে। এজন্যও প্রয়োজন হবে জাপানি ভাষা জানা।

অনুষ্ঠানে বিএল কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, খুলনা মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান, টিটিসির অধ্যক্ষ জিয়াউর রহমানসহ শিক্ষাবিদ, প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন