শিরোনাম
বাসস
প্রকাশ: ২২:১৭, ২৪ মার্চ ২০২৬
ছবি: আইএসপিআর-এর সৌজন্যে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় মানিক মিয়া এভিনিউতে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল ও ওয়ারফেজের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।