ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬

১০ চৈত্র ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার
Scroll
স্বাধীনতা দিবস মানিক মিয়া এভিনিউ-এ সশস্ত্র বাহিনীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান
Scroll
ইরান যুদ্ধ: ভারতে বহুজাতিক কোম্পানির বিয়ারের মূল্য বৃদ্ধির আশঙ্কা
Scroll
কৃষিমন্ত্রী জানালেন দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার
Scroll
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বললেন কৃষিজাত পণ্যকে শিল্পায়নের হাতিয়ারে পরিণত করতে হবে
Scroll
শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজ চট্টগ্রামে
Scroll
বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে বৈঠক, বিমানখাত উন্নয়নে আগ্রহ
Scroll
বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নূর
Scroll
বিশ্ব বাণিজ্য সংস্থা: ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ
Scroll
যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
Scroll
লালমনিরহাট-কুড়িগ্রামে শিল্পায়ন জোরদারে পরিকল্পনা
Scroll
গ্যাসের উচ্চমূল্যে দিল্লীতে বাড়ছে কাঠ ও কয়লার ব্যবহার
Scroll
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রেলিয়া মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে
Scroll
২০২৫ সালে পাকিস্তান সবচেয়ে বায়ু-দূষিত শহর
Scroll
‘যুদ্ধ বন্ধে আলোচনা হয়েছে’ ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্ববাজারে কমছে তেলের দাম
Scroll
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর দুই দিনের কর্মসূচি
Scroll
২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট
Scroll
মুন্সীগঞ্জে ৫৩১ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা শুরু

বিশ্ব বাণিজ্য সংস্থা

১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

বাসস

প্রকাশ: ১৯:৫৮, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ২০:০০, ২৪ মার্চ ২০২৬

১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ছবি

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ডব্লিউটিও-এর ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্স (এমসি১৪) আগামী ২৬ থেকে ২৯ মার্চ ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্য মন্ত্রীগণ অংশগ্রহণ করবেন এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ডব্লিউটিও-এর ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ এ সম্মেলনে অংশ নিতে ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল আজ মঙ্গলবার ক্যামেরুনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রতিনিধিদলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত আছেন। আগামী ১ এপ্রিল প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

সম্মেলনে বাংলাদেশ বিশেষভাবে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাণিজ্য সুবিধা, ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাজার প্রবেশাধিকার, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)  অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো তুলে ধরবে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্মেলনের বিভিন্ন সেশন ও পার্শ্ব বৈঠকে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এসব বৈঠকে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, ডব্লিউটিও-এর মিনিস্ট্রিয়াল কনফারেন্স সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, যেখানে সদস্য দেশসমূহ বৈশ্বিক বাণিজ্য নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবারের সম্মেলনে ১৬৬টি সদস্য দেশের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধিগণ অংশ নেবেন। ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুস মাগলোয়ার ম্বারগা আটাঙ্গানা কনফারেন্সে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন