ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

৪ চৈত্র ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
এক বছর তেলের দাম ১০০ ডলারে থাকলে বিশ্বজুড়ে ৫০০ বিলিয়ন ডলারের ক্ষতি
Scroll
গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ‘ঈদ উপহার’ দিচ্ছেন প্রধানমন্ত্রী
Scroll
ঐতিহাসিক শোলাকিয়ায় চার স্তরের নিরাপত্তায় ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন
Scroll
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ঈদেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
Scroll
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত: আহত অর্ধশতাধিক
Scroll
ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী
Scroll
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
Scroll
নেপালের পাহাড়ী জঙ্গলে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার
Scroll
সংসদে প্রধানমন্ত্রীর অফিসের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Scroll
রিয়াদে আজ আরব ও ইসলামি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
Scroll
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপরতা
Scroll
পত্রিকা: ’দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’
Scroll
লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের
Scroll
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
Scroll
দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বারুণী স্নান অনুষ্ঠিত
Scroll
আর্থিক জালিয়াতি: বিশ্ব অর্থনীতির ৪৪২ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি
Scroll
নেপালে শুরু হচ্ছে হিমালয়ান ইউনিভার্সিটি কনসোর্টিয়াম রিট্রিট
Scroll
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ‘ঈদ উপহার’ দিচ্ছেন প্রধানমন্ত্রী

বাসস

প্রকাশ: ২০:৩৯, ১৮ মার্চ ২০২৬

গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ‘ঈদ উপহার’ দিচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: বাসস।

প্রতি বছরের মতো এবারো গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ‘ঈদ উপহার’ দিচ্ছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ১৭ বছরে গুম, খুন নির্যাতনের শিকার পরিবার ও চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ পাবেন এই ‘ঈদ উপহার’।

মঙ্গলবার, ২৭শে রমজান (১৭ মার্চ) থেকে প্রতিটি জেলায় নির্যাতিত পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রতি বছরই গুম, খুন ও নির্যাতিত পরিবারের জন্য ‘ঈদ উপহার’ দেন জনাব তারেক রহমান। গত ২০২৫ সাল থেকে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝেও যথাসাধ্য চেষ্টা করা হয় ‘ঈদ উপহার’ পৌঁছে দেয়ার। এবারে নতুন সরকারের এক মাসে অনেক কাজ করছে। ‘ঈদ উপহার’ বিতরণে একটু দেরি হলেও তারেক রহমান ওনাদেরকে ভুলে যাননি।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকেই নির্যাতিত পরিবারের জন্যে রমজান মাসে ‘ঈদ উপহার’ দিয়ে আসছেন তারেক রহমান। এবার প্রায় উনিশত পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পাচ্ছে।

এ প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, এবার প্রাথমিকভাবে পরিবারগুলোর কাছে ব্যাংক একাউন্ট নেয়ার কাজ শুরু হয়েছিল। তবে সময় কম থাকায় সেভাবে সম্ভব না হলেও অতি দ্রুত সময়ে বিএনপি ও এর অংগসংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর টিমের মাধ্যমে প্রতিটি জেলায় ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে।

 

আরও পড়ুন