ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

৪ চৈত্র ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
এক বছর তেলের দাম ১০০ ডলারে থাকলে বিশ্বজুড়ে ৫০০ বিলিয়ন ডলারের ক্ষতি
Scroll
গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ‘ঈদ উপহার’ দিচ্ছেন প্রধানমন্ত্রী
Scroll
ঐতিহাসিক শোলাকিয়ায় চার স্তরের নিরাপত্তায় ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন
Scroll
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ঈদেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
Scroll
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত: আহত অর্ধশতাধিক
Scroll
ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী
Scroll
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
Scroll
নেপালের পাহাড়ী জঙ্গলে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার
Scroll
সংসদে প্রধানমন্ত্রীর অফিসের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Scroll
রিয়াদে আজ আরব ও ইসলামি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
Scroll
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপরতা
Scroll
পত্রিকা: ’দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’
Scroll
লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের
Scroll
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
Scroll
দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বারুণী স্নান অনুষ্ঠিত
Scroll
আর্থিক জালিয়াতি: বিশ্ব অর্থনীতির ৪৪২ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি
Scroll
নেপালে শুরু হচ্ছে হিমালয়ান ইউনিভার্সিটি কনসোর্টিয়াম রিট্রিট
Scroll
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের

বিবিসি নিউজ বাংলা

প্রকাশ: ০৯:৪০, ১৮ মার্চ ২০২৬

লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের

ইরানের সেনাবাহিনী প্রধান আমির হাতামি। ছবি: সংগৃহীত।

ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানি হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান আমির হাতামি।

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মি. লারিজানিই ছিলেন দেশটির সবচেয়ে সিনিয়র নেতা।

ওদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আভিভে দুজন নিহত হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে।

এই যুদ্ধ ঘিরে গত ২৪ ঘণ্টায় আরো কিছু ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটোসহ অন্য মিত্রদের সমালোচনা করে জানিয়েছেন যে এসব দেশ ইরান যুদ্ধে জড়িত হতে চায় না।

এর আগে হরমুজ প্রণালি রক্ষায় এগিয়ে আসতে সহযোগীদের প্রতি মি. ট্রাম্প যে আহবান জানিয়েছিলেন তাও ওইসব দেশ নাকচ করেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার (এনসিটিসি)-এর পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছেন 'বিবেকের তাড়নায়' তিনি ইরানের সাথে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছেন না।

সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতেও হামলার খবর নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় আল মিনহাদ ঘাঁটিতে একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত করে।

"আমি নিশ্চিত করে বলতে পারি যে কোনো অস্ট্রেলিয়ান নাগরিক আহত হননি এবং সবাই নিরাপদ আছেন," বলেছেন তিনি।

ওই প্রক্ষেপণাস্ত্রটি ঘাঁটির দিকে যাওয়ার একটি সড়কে আঘাত হানার ফলে স্বল্প আকারে আগুন লাগে। তবে এ কারণে একটি আবাসিক ভবন ও একটি চিকিৎসা স্থাপনায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানের সেনাপ্রধানের হুমকি

ইরানের সেনাপ্রধান আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হওয়ার ঘটনায় তারা 'চূড়ান্ত' পাল্টা জবাব দেবে।

এক বিবৃতিতে হাতামি বলেন, "উপযুক্ত সময় ও স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জায়নবাদী শাসনের বিরুদ্ধে কঠোর, প্রতিরোধমূলক ও অনুতাপজনক জবাব দেওয়া হবে।"

তিনি লারিজানি ও অন্যান্য 'শহীদদের' মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুমকি দেন ওই বিবৃতিতে।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড (রেভল্যুশনারি গার্ড জানিয়েছে যে, লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা ইতোমধ্যেই মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা এএফপিও একই ধরনের খবর দিয়েছে।
ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত

জাতিসংঘের সংস্থা জানিয়েছে, ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনেছে একটি প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র)।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানায়, ইরান তাদেরকে জানিয়েছে যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, "কেন্দ্রটির কোনো ক্ষয়ক্ষতি বা কর্মীদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।"

সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি চলমান সংঘাতের মধ্যে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, এতে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব হবে।
বাগদাদে মার্কিন দূতাবাসে নতুন হামলা

সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হচ্ছে, ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস এলাকায় নতুন করে হামলার ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার ভোরে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

নিরাপত্তা বাহিনী সূত্রের বরাত দিয়ে জানানো হয়, কড়া নিরাপত্তাবেষ্টিত 'গ্রিন জোন' এলাকায় বিস্ফোরণের শব্দ শুনেছেন এএফপির সাংবাদিকরাও। সেখানেই দূতাবাসটি অবস্থিত।

এই এলাকায় বহু কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয় রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন এই স্থাপনাটি একাধিকবার হামলার শিকার হয়েছে।
বৈরুতে হামলায় ৬ জন নিহত

বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলের দুটি হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, এই সংখ্যা প্রাথমিক এবং নিহতদের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।

এর আগে স্থানীয় গণমাধ্যম জানায়, একটি হামলা রাজধানীর জুকাক আল-ব্লাত এলাকায় একটি আবাসিক ভবনে আঘাত হানে। এই এলাকা সরকারি কার্যালয় ও বেশ কয়েকটি দূতাবাসের কাছাকাছি।

এছাড়া, বৈরুতের কেন্দ্রীয় বাসতা এলাকাতেও আরেকটি হামলা হয়, যেখানে প্রত্যক্ষদর্শীরা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে এএফপি জানিয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন