ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬

৬ চৈত্র ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
কিউবা: গভীরতর জ্বালানি সংকটে বছরের প্রথম রুশ তেল পেতে যাচ্ছে
Scroll
কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন ২৭ মার্চ
Scroll
দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত
Scroll
সম্প্রীতির বন্ধনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের ঈদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ও নজিরবিহীন তাপপ্রবাহ চলছে
Scroll
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর
Scroll
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
Scroll
বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের ৫টি জামাত
Scroll
সোশ্যাল মিডিয়া তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থে নেতিবাচক প্রভাব ফেলছে
Scroll
মধ্যপ্রাচ্য: যুদ্ধ তীব্রতর হওয়ায় বিশ্বের জ্বালানি মূল্য উত্তপ্ত হয়ে উঠেছে
Scroll
ইরান যুদ্ধের প্রভাব: বিনিয়োগকারীরো ঝুঁকি না নিতে চাওয়ায় এশিয়ার বাজার মিশ্র
Scroll
পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে উত্তেজনার যে দীর্ঘ ইতিহাস
Scroll
ইইউ সম্মেলন: মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনায় হামলার ওপর ‘নিষেধাজ্ঞা’র আহ্বান নেতাদের
Scroll
ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
Scroll
চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর
Scroll
কালীগঞ্জে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
Scroll
ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ শুক্রবার
Scroll
ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
Scroll
সমুদ্র উপকূল জুড়ে ইংল্যান্ডের ২,৬৮৯ মাইল দীর্ঘ ফুটপাথ

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বাসস

প্রকাশ: ১৪:৫০, ২০ মার্চ ২০২৬

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ছবি : বাসস

এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম  ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলকে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

ঈদের প্রধান জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ঈদগাহ ময়দানে সারে তিন সহস্র নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা থাকছে। এছাড়া পর্যাপ্ত ওজুখানাসহ মুসল্লিদের জন্য মেডিকেল টিমের সুবিধা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন