ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

৫ চৈত্র ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
Scroll
চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর
Scroll
কালীগঞ্জে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
Scroll
ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ শুক্রবার
Scroll
ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
Scroll
অবশেষে ২১ ঘন্টা পর সান্তাহারে ট্রেন চলাচল স্বাভাবিক
Scroll
সমুদ্র উপকূল জুড়ে ইংল্যান্ডের ২,৬৮৯ মাইল দীর্ঘ ফুটপাথ
Scroll
নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে রাজধানী
Scroll
ঈদে শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
Scroll
তবুও তিনি সুখী: ক্যালিফোর্নিয়ার দেড়লাখ একরের খামার থেকে ৪০০ বর্গফুটের বাসায়
Scroll
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
Scroll
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ
Scroll
ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত
Scroll
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, সেখানে ঈদ শুক্রবার
Scroll
দিল্লীতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ পরিবারের ৯ জন নিহত
Scroll
’অ্যান্টিলিসের মুক্তা’ কিউবাকে ট্রাম্প কেন ’নিয়ে নিতে’ চাইছেন?
Scroll
করাচিতে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় অন্তত ১৫ জন নিহত
Scroll
সড়ক দুর্ঘটনা বগুড়ায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
Scroll
রাজধানীতে মুষলধারে বৃষ্টি
Scroll
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ শুক্রবার

বাসস

প্রকাশ: ২২:৪৬, ১৯ মার্চ ২০২৬

ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ শুক্রবার

ফাইল ছবি

সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদ্যাপন করবে।

স্থানীয় প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় জেলার বিভিন্ন গ্রামের এই পরিবারগুলো শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে।

সকাল ৯টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। 

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার পীরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মজনু মিয়া সেখানে ঈদের জামায়াতের ইমামতি করতেন। তার মৃত্যু হওয়ায় এবছর তার পুত্র  রাসেদুল ইসলাম বাবু ইমামতি করবেন।

এদিন একই গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাতে ইমামতি করবেন অপর মুরিদ মওলানা সিহাব উদ্দিন। ওই গ্রামের পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জেলার বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জানা যায়, ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর গ্রাম, বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রাম, তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া গ্রাম, লালমোহন উপজেলার পৌর শহর,ফরাসগঞ্জ গ্রাম এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা, চর কুকরী-মুকরী, চর বাসনভাঙ্গা গ্রামের প্রায় ছয়হাজার পরিবার প্রতি বছর একদিন আগেই ঈদুল ফিতর  ও ঈদুল আজহা পালন করে থাকেন।

সুরেশ্বর পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া এবং ভান্ডারি শরিফ পীরের মুরিদের পরিবারের সদস্যরাও শতবছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে  রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন। 

ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার গণমাধ্যমকে জানান, জেলার বিভিন্ন উপজেলার যেসব গ্রামে ঈদ উদ্যাপন হচ্ছে সেসব গ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য স্থানীয় থানা পুলিশের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে ঈদ উদ্যাপন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা প্রস্তুত। 

 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন