ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬

১৩ চৈত্র ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
ইরান যুদ্ধে সারের সরবরাহ ভঙ্গুর হবার আশঙ্কা
Scroll
অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে: মির্জা ফখরুল
Scroll
সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দর: নিরাপত্তা ঝুঁকিতে গরুডা ফ্লাইটের যাত্রীদের সরিয়ে নেওয়া হয়
Scroll
মার্কিন যুক্তরাষ্ট্র: বিমানবন্দরে চরম বিলম্ব নিরসনে অর্থায়নে রাজি হয়েছে সিনেট
Scroll
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী
Scroll
ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষ, ট্রেন-বাস স্টেশনে ভিড়
Scroll
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন
Scroll
উত্তর পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
Scroll
সংগীত কিংবদন্তি এলটন জনের ৭৯তম জন্মদিন উৎযাপন
Scroll
বিএনপি-এর প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন করা হবে: মঈন খান
Scroll
হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা আরও ১০ দিন বৃদ্ধি ডোনাল্ড ট্রাম্পের
Scroll
দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৩৫ দোকান
Scroll
একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি কীভাবে দেশে ফেরত গিয়েছিল?
Scroll
পত্রিকা: ’তদন্তের মুখে পুলিশ বাহিনীর সাড়ে ৯ হাজার নিয়োগ’
Scroll
ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
Scroll
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রী কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন
Scroll
ক্যামেরুনে সংস্কার লড়াইয়ের শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থা কঠিন পরীক্ষার মুখে
Scroll
পার্বত্য প্রতিমন্ত্রীর মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান
Scroll
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ

মুন্সীগঞ্জে ৫৩১ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা শুরু

বাসস

প্রকাশ: ১৩:৫৭, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ১৩:৫৮, ২৪ মার্চ ২০২৬

মুন্সীগঞ্জে ৫৩১ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা শুরু

শেখরনগরে শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা শুরু হয়েছে। ছবি: বাসস

মুন্সীগঞ্জ জেলার শেখরনগরে ৫৩১ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা শুরু হয়েছে। ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ দেশ বিদেশের লক্ষাধিক কালী ভক্তদের সমাবেশ ঘটেছে এখানে। বুধবার (২৫) মার্চ কালী ভক্তদের মানতকৃত সহাস্রাধিক পাঠাঁ বলি দেওয়া হবে।

মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক ভাবে জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা শুরু হয়েছে। সনাতন ধম্বালম্বীদের এ এক বিশেষ পূজা। সাধারণত অমাবস্যা তিথিতে কালী পূজা করা হয়। মা কালীকে সংকট থেকে রক্ষা করার জন্য দেবী হিসেবে আরাধনা করা হয়।

মূলত দুঃসময় ও অশুভ শক্তির বিনাস, বিপদ থেকে রক্ষার জন্য স্থানীয় ঋষি সম্প্রদায়ের লোকজন বাংলা ৯০১ ও ইংরেজি ১৪৯৫ সন হতে শেখর নগরে শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা করে আসছেন। আজ মঙ্গলবার সকালে মায়ের থাল ও ঘট নিয়ে গ্রাম প্রদক্ষিণের মধ্যে দিয়ে পূজার মূল পর্ব শুরু করা হয়। সারাদিন বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনের পর রাত ১২ টা ১ মিনিটে শ্রী শ্রী মা রক্ষা কালী পুজা শুরু হবে। 

আগামীকাল বুধবার পূজার দ্বিতীয় দিন ভোর থেকে ভক্তদের মানতকৃত সহাস্রাধিক পাঁঠা বলি দেওয়া হবে। সন্ধ্যায় আরতিনৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

পূজা উপলক্ষে শেখর নগরে কালী মন্দির প্রাঙ্গণে ৭ দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় বাঁশ, বেতের তৈরি আসবাবপত্র, বটি, কাঁিচ, গৃহস্থালির রকমারি জিনিসপত্র এবং খাবারের শতাধিক ষ্টল আর শিশুদের জন্য নাগর দোলা স্থাপন করা হয়েছে।

শেখর নগর কালী মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি রতন চন্দ্র দাস বাসসকে জানান, স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। তারা আইনশৃঙ্খলাসহ সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রতি বছর কালী পূজা উপলক্ষে এখানে হিন্দু, মুসলমান মিলে লক্ষাধিক লোকের সমাগম ঘটে। বর্তমানে এটি একটি ধর্মীয় সম্প্রীতি উৎসব ও মেলায় রুপ নিয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন