ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬

১৩ চৈত্র ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
ইরান যুদ্ধে সারের সরবরাহ ভঙ্গুর হবার আশঙ্কা
Scroll
অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে: মির্জা ফখরুল
Scroll
সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দর: নিরাপত্তা ঝুঁকিতে গরুডা ফ্লাইটের যাত্রীদের সরিয়ে নেওয়া হয়
Scroll
মার্কিন যুক্তরাষ্ট্র: বিমানবন্দরে চরম বিলম্ব নিরসনে অর্থায়নে রাজি হয়েছে সিনেট
Scroll
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী
Scroll
ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষ, ট্রেন-বাস স্টেশনে ভিড়
Scroll
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন
Scroll
উত্তর পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
Scroll
সংগীত কিংবদন্তি এলটন জনের ৭৯তম জন্মদিন উৎযাপন
Scroll
বিএনপি-এর প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন করা হবে: মঈন খান
Scroll
হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা আরও ১০ দিন বৃদ্ধি ডোনাল্ড ট্রাম্পের
Scroll
দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৩৫ দোকান
Scroll
একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি কীভাবে দেশে ফেরত গিয়েছিল?
Scroll
পত্রিকা: ’তদন্তের মুখে পুলিশ বাহিনীর সাড়ে ৯ হাজার নিয়োগ’
Scroll
ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
Scroll
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রী কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন
Scroll
ক্যামেরুনে সংস্কার লড়াইয়ের শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থা কঠিন পরীক্ষার মুখে
Scroll
পার্বত্য প্রতিমন্ত্রীর মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান
Scroll
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ

ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষ, ট্রেন-বাস স্টেশনে ভিড়

বাসস

প্রকাশ: ২০:১৮, ২৭ মার্চ ২০২৬

ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষ, ট্রেন-বাস স্টেশনে ভিড়

ফাইল ছবি

ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীসহ শিল্পনগরী গাজীপুর ও সাভারে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। শুক্রবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন; সায়েদবাদ, মহাখালী ও গাবতলী বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ ছিল। অনেককে দাঁড়িয়ে কিংবা দরজার কাছে অবস্থান নিয়েও ঢাকা ফিরতে লক্ষ্য করা গেছে।

রাজধানীমুখী অধিকাংশ বাসই ছিল যাত্রীভর্তি। তবে রাজধানী থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাস-ট্রেন ও লঞ্চে তেমন চাপ ছিল না। 

কমলাপুরে কথা হয় লালসবুজ পরিবহনের কাউন্টার ম্যানেজার শাকির জাভেদের সঙ্গে। তিনি জানান, 'আমাদের বাসগুলোতে ঢাকামুখী যাত্রীদের চাপ অনেক বেশি। তবে ঢাকা থেকে ফিরতি যাত্রায় যাত্রী পাচ্ছি কম।'

কুমিল্লা থেকে আসা রফিকুল ইসলাম বলেন, পরিবার নিয়ে ঈদ আনন্দ কাটিয়ে কর্মস্থলে যাচ্ছি। সাভারে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ম্যানেজার হিসেবে কাজ করি।

নোয়াখালীর কবিরহাট থেকে ঢাকায় ফিরছেন মোহাম্মদ তাজুল ইসলাম। কাজ করেন গাজীপুরের গাছা এলাকায় একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে। সেখানে প্রডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত।

সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্ল্যাটফর্মে নেমেই ব্যস্ত হয়ে পড়েছেন ফিরতি যাত্রীরা। কেউ রিকশা, সিএনজি চালিত অটো রিকশা, নগর পরিবহনের বাস কিংবা রাইড-শেয়ারিং সেবার মাধ্যমে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। তবে লাগেজ হাতে ক্লান্ত যাত্রীদের হাসিমুখে স্বস্তির ফেরাও চোখে পড়েছে।

অনেক যাত্রী জানান, ফিরতি যাত্রায় কোনরূপ ভোগান্তি হয়নি। অতিরিক্ত ভিড় হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ কাটিয়ে নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা।

নরসিংদী থেকে আসা যাত্রী তৌহিদ ও তার স্ত্রী সুমাইয়া বলেন, বাবা-মা ও শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদ্‌যাপন করেছি। স্বজন, প্রতিবেশী, এলাকাবাসীর সঙ্গেও দেখা-সাক্ষাৎ হয়েছে। সবমিলিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। গ্রামে ঈদ উদ্‌যাপনের আনন্দটা অসাধারণ বলেও দাবি তাদের।

কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, সময়মতো সবগুলো ট্রেন স্টেশনে পৌঁছাচ্ছে। যাত্রীদের ভোগান্তির খবর পাইনি। সবাই স্বস্তিতে আসতে পারছেন।

স্টেশন এলাকার সার্বিক পরিবেশ সুন্দর ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদ উপলক্ষে সরকারি ছুটি ছিল। এরপর ২৪ ও ২৫ মার্চ সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আদালত খোলা ছিল। গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকারি ছুটি ছিল। পরিবহন সংশ্লিষ্টরা জানান আগামীকালও রাজধানীমুখী যাত্রীদের চাপ অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন