শিরোনাম
বাসস
প্রকাশ: ২২:৫৭, ১৯ মার্চ ২০২৬
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন। ছবি: বাসস
ঝিনাইদহের কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
উপহারের মধ্যে ছিল ৭০০ পিস শাড়ি ও নগদ ১০ লাখ টাকা। ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি লুৎফর রহমান, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন, উপজেলা শিবির সভাপতি ঈশা খাঁ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু তালিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের জন্য এই উপহার পাঠিয়েছেন। এই সহায়তার একটি টাকাও অপব্যবহার হবে না। আমরা প্রকৃত হকদারদের হাতেই শাড়ি ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছি।