ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

৫ চৈত্র ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
Scroll
চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর
Scroll
কালীগঞ্জে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
Scroll
ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ শুক্রবার
Scroll
ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
Scroll
অবশেষে ২১ ঘন্টা পর সান্তাহারে ট্রেন চলাচল স্বাভাবিক
Scroll
সমুদ্র উপকূল জুড়ে ইংল্যান্ডের ২,৬৮৯ মাইল দীর্ঘ ফুটপাথ
Scroll
নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে রাজধানী
Scroll
ঈদে শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
Scroll
তবুও তিনি সুখী: ক্যালিফোর্নিয়ার দেড়লাখ একরের খামার থেকে ৪০০ বর্গফুটের বাসায়
Scroll
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
Scroll
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ
Scroll
ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত
Scroll
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, সেখানে ঈদ শুক্রবার
Scroll
দিল্লীতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ পরিবারের ৯ জন নিহত
Scroll
’অ্যান্টিলিসের মুক্তা’ কিউবাকে ট্রাম্প কেন ’নিয়ে নিতে’ চাইছেন?
Scroll
করাচিতে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় অন্তত ১৫ জন নিহত
Scroll
সড়ক দুর্ঘটনা বগুড়ায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
Scroll
রাজধানীতে মুষলধারে বৃষ্টি
Scroll
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

বাসস

প্রকাশ: ১৫:২৪, ১৯ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

ছবি: লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ঢাকা বৈশ্বিক নৌ-বাণিজ্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে।

লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)’র কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ এ আহ্বান জানায়। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও বিশ্বজুড়ে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনার জন্য আইএমও এই জরুরি সভার আয়োজন করে।

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম।

আলোচনায় অংশ নিয়ে ড. নজরুল ইসলাম বলেন, যুদ্ধকবলিত অঞ্চলে চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশী নাবিকসহ বিশ্বের সকল সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।

আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন (আনক্লজ) অনুযায়ী সব ধরনের নৌযানের অবাধ ও বৈধ চলাচলের প্রতি বাংলাদেশ তার সমর্থন পুনর্ব্যক্ত করে।

অধিবেশনে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট সকল পক্ষকে গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে চলমান এই সংকট সমাধানের আহ্বান জানায়।

 

আরও পড়ুন