ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

৫ চৈত্র ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
Scroll
চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর
Scroll
কালীগঞ্জে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
Scroll
ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ শুক্রবার
Scroll
ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
Scroll
অবশেষে ২১ ঘন্টা পর সান্তাহারে ট্রেন চলাচল স্বাভাবিক
Scroll
সমুদ্র উপকূল জুড়ে ইংল্যান্ডের ২,৬৮৯ মাইল দীর্ঘ ফুটপাথ
Scroll
নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে রাজধানী
Scroll
ঈদে শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
Scroll
তবুও তিনি সুখী: ক্যালিফোর্নিয়ার দেড়লাখ একরের খামার থেকে ৪০০ বর্গফুটের বাসায়
Scroll
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
Scroll
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ
Scroll
ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত
Scroll
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, সেখানে ঈদ শুক্রবার
Scroll
দিল্লীতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ পরিবারের ৯ জন নিহত
Scroll
’অ্যান্টিলিসের মুক্তা’ কিউবাকে ট্রাম্প কেন ’নিয়ে নিতে’ চাইছেন?
Scroll
করাচিতে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় অন্তত ১৫ জন নিহত
Scroll
সড়ক দুর্ঘটনা বগুড়ায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
Scroll
রাজধানীতে মুষলধারে বৃষ্টি
Scroll
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বললেন

ঈদে শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে

বাসস

প্রকাশ: ১৬:৩৮, ১৯ মার্চ ২০২৬

ঈদে শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে

বৃহস্পতিবার সিলেটের শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রম, কর্মসংস্থান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: বাসস

শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঈদের আগে শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন ও বোনাস পেয়েছেন। বর্তমান সরকারের সদিচ্ছায় এটি সম্ভব হয়েছে। 

তিনি আরও বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে সিলেটের শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

বর্তমান সরকারকে শ্রমিকবান্ধব উল্লেখ করে শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, শুধু দেশের শ্রমিকরাই নয়, বরং বিদেশে অবস্থারত বাংলাদেশি সব প্রবাসী শ্রমিকের জন্যও কাজ করছে সরকার। মধ্যপ্রাচ্যের অস্থির সময়ের শুরু থেকেই সরকার প্রবাসীদের পাশে রয়েছে।

আরিফুল হক চৌধুরী বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিক সবার সহযোগিতা থাকার কারণে এবার মানুষ স্বস্তিতে বাড়িতে ফিরতে পারছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সুযোগে কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশি হয়েও প্রবাসীদের জিম্মি করে দেশে স্বজনদের কাছে ফোন করে টাকা চাচ্ছে, আমরা এদের শেকড় বের করেছি। প্রবাসীদের পরিবারকেও এই ব্যাপারে সতর্ক করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বন্ধ শ্রমবাজার খোলার পাশাপাশি শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার। আগামী মাসেই বিদেশ গমনেচ্ছু শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে। 

তিনি বলেন, চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ সম্পন্ন করার চেষ্টা করবে সরকার, যাতে ঝামেলা না হয়।

শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আরও বলেন, অনেক লোক দালালদের মাধ্যমে বিপদ্‌গ্রস্ত হয়। এই দালালদেরকে কীভাবে নির্বৃত্ত করা যায়, সেই ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে সরকার।

এরপর বৃহস্পতিবার ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাথে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন