ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

৫ চৈত্র ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
Scroll
চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর
Scroll
কালীগঞ্জে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
Scroll
ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ শুক্রবার
Scroll
ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
Scroll
অবশেষে ২১ ঘন্টা পর সান্তাহারে ট্রেন চলাচল স্বাভাবিক
Scroll
সমুদ্র উপকূল জুড়ে ইংল্যান্ডের ২,৬৮৯ মাইল দীর্ঘ ফুটপাথ
Scroll
নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে রাজধানী
Scroll
ঈদে শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
Scroll
তবুও তিনি সুখী: ক্যালিফোর্নিয়ার দেড়লাখ একরের খামার থেকে ৪০০ বর্গফুটের বাসায়
Scroll
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
Scroll
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ
Scroll
ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত
Scroll
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, সেখানে ঈদ শুক্রবার
Scroll
দিল্লীতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ পরিবারের ৯ জন নিহত
Scroll
’অ্যান্টিলিসের মুক্তা’ কিউবাকে ট্রাম্প কেন ’নিয়ে নিতে’ চাইছেন?
Scroll
করাচিতে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় অন্তত ১৫ জন নিহত
Scroll
সড়ক দুর্ঘটনা বগুড়ায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
Scroll
রাজধানীতে মুষলধারে বৃষ্টি
Scroll
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে রাজধানী

বাসস

প্রকাশ: ১৬:৫৪, ১৯ মার্চ ২০২৬

নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে রাজধানী

ছবি: বাসস

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দ্রুতই ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানী ঢাকা। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ। ফলে চিরচেনা যানজটের এই মেগাসিটি এখন এক শান্ত ও যানজটমুক্ত নগরীতে পরিণত হয়েছে।

সরকারি ও বেসরকারি চাকুরিজীবীদের জন্য সাত দিনের লম্বা ছুটি শুরু হওয়ায়, চলতি সপ্তাহের শুরু থেকেই ঘরমুখো মানুষের ঢল নামে। এর প্রভাবেই রাজধানীর রাস্তাঘাট ও অলিগলিতে মানুষের ভিড় উল্লেখযোগ্য হারে কমে গেছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, প্রেস ক্লাব, পল্টন, মতিঝিল ও কমলাপুর এলাকায় অন্য সময়ের তুলনায় মানুষ ও যানবাহনের সংখ্যা অনেক কম। গণপরিবহনগুলোতে যাত্রীর চাপ নেই বললেই চলে, অনেক বাসকে প্রায় খালি অবস্থায় চলাচল করতে দেখা গেছে।

পুরো শহর যানজটমুক্ত থাকলেও গবাদি পশুর হাট ও প্রধান বাস টার্মিনাল সংলগ্ন এলাকাগুলোতে ঘরমুখো মানুষ ও পণ্যবাহী যানবাহনের চাপে কিছুটা জটলা লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, ফাঁকা রাস্তায় রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার দাপট বেড়েছে। 

চালকরা জানিয়েছেন, যানজট না থাকায় তারা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন। 

কয়েকজন রিকশা চালক জানান, ঈদের আমেজে যাত্রীরাও এখন কিছুটা বাড়তি ভাড়া দিচ্ছেন।

আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকালই ঈদ। তাই শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বিকেলে নিউ মার্কেট, গুলিস্তান, বসুন্ধরা সিটি ও কারওয়ান বাজার এলাকায় ভিড় বাড়তে পারে। ফলে এসব এলাকায় সাময়িকভাবে কিছুটা যানজট সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে সামগ্রিকভাবে যাতায়াতের সময় অনেক কমে এসেছে। যে পথ পাড়ি দিতে আগে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগত, এখন সেই পথ খুব অল্প সময়েই পার হওয়া যাচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে তাদের মোট যানবাহনের প্রায় অর্ধেকই এখন আন্তঃজেলা রুটে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে চলাচল করছে। ভিড় সামাল দিতে অনেক কোম্পানি অতিরিক্ত বাসও নামিয়েছে।

ঈদ উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। সাধারণ মানুষের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে ‘প্রাক-ঈদ, ঈদ দিন এবং ঈদ পরবর্তী’— এই তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যাপক প্রস্তুতি নিয়েছে। 

প্রধান বাস, লঞ্চ ও রেল টার্মিনালগুলোতে অতিরিক্ত পোশাকধারী ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সিসিটিভি ক্যামেরা, কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। 

অতিরিক্ত ভাড়া আদায়, টিকিটের কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত।

মহাসড়কে যানজট কমাতে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া) ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

কর্তৃপক্ষ যাত্রীদের যাতায়াতের সময় সজাগ থাকার এবং যারা ঢাকা ছাড়ছেন তাদের বাসার নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন