ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:১৩, ৮ ডিসেম্বর ২০২৫

বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর

নির্বাচন কমিশন ভবন, ঢাকা। ফাইল ছবি, বাসস।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং তা প্রচারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান, খবর বাসসের।

তিনি বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর সিইসি বিটিভি ও বেতারের জন্য তফসিল-সংক্রান্ত একটি ভাষণ রেকর্ড করবেন। ভাষণের বিষয়বস্তু এবং রেকর্ডিংয়ের সুনির্দিষ্ট সময় সিইসি নির্ধারণ করবেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রেকর্ডিংয়ের তারিখ নিশ্চিত হলেও ভাষণের বিষয়বস্তু বা সময় সম্পর্কে এখনো সচিবালয় অবহিত নয়। সিইসি বিষয়টি চূড়ান্ত করলেই তা গণমাধ্যমকে জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের সাক্ষাতের সময়সূচিও এখনো নির্ধারণ হয়নি, তবে আগামীকাল তা জানানো হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

তফসিল ঘোষণার পর দেশে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার যোগ্য, তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কেও ইসি সচিব বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যদিকে পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ যারা নির্বাচনি দায়িত্বে পরে মাঠে ডেপ্লয়মেন্ট পাবেন, তাদের নিবন্ধন সময়সীমা পরবর্তীতে নির্ধারিত হবে। তিনি জানান, এসব ব্যতিক্রম ছাড়া তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যেই সাধারণ যোগ্য ভোটারদের নিবন্ধন শেষ করতে হবে।

সিইসির ভাষণ রেকর্ডিংয়ের জন্য আজই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং ভাষণটি বিটিভি ও বেতারে একযোগে প্রচার করা হবে। রেকর্ডিংয়ের সময় চূড়ান্ত হওয়ার পর বিটিভির একটি রেকর্ডিং টিমকে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর প্রস্তুতিও রাখতে বলা হয়েছে। রেকর্ডকৃত ভাষণ নির্ধারিত তারিখ ও সময়ে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও করা হয়েছে।

এদিকে, গতকাল নির্বাচন কমিশনের দশম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, খুব শিগগিরই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এবং সিইসির বক্তব্য রেকর্ড করার জন্য বিটিভি ও বেতারে চিঠি পাঠানো হবে। তফসিল-পূর্ব বেশ কিছু কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন