ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

নাহিদ ইসলাম বললেন

‘নির্বাচন বানচালে গণঅভ্যুত্থান নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:১৭, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:১৮, ১৪ ডিসেম্বর ২০২৫

‘নির্বাচন বানচালে গণঅভ্যুত্থান নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ। বাসস।


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনকে বানচাল করা এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানে যারা প্রতিচ্ছবি ছিলেন, যারা নায়ক ছিলেন, নেতা ছিলেন এবং যারা অংশগ্রহণকারী ছিলেন, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন, খবর বাসসের। 

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই আতঙ্ক তৈরি হচ্ছে। ওসমান হাদির ওপর হামলার ঘটনা পুরো জাতি দেখেছে। ওসমান হাদিকে যারা হত্যা চেষ্টায় লিপ্ত ছিল, তাদের কিন্তু এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। আমরা বলতে চাই, অতি দ্রুত সময়ে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। 

তিনি বলেন, এই পরিকল্পনা এবং আয়োজনের সঙ্গে যারা জড়িত, প্রশাসন থেকে শুরু করে সরকারের ভেতরে বাইরে যারা নীলনকশা করছে, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং আমাদের ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হবে।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে। আমরা মনে করি এই সময়ে আমাদেরকে এই জায়গা থেকে সরে এসে একটা ন্যূনতম জাতীয় ঐক্য রাখতে হবে। আমাদের মধ্যে বিভক্ত থাকলে ফ্যাসিস্ট শক্তি সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত হবে। আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে গণতন্ত্রের যাত্রাকে অব্যাহত রাখতে চাই।

শহীদ বুদ্ধিজীবী দিবস প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আজকের এই দিনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক প্রাক্কালে মুক্তিযুদ্ধপন্থী লেখক, শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার যারা স্বাধীনতাকামী ব্যক্তি ছিলেন, তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। বিজয়ের প্রাক্কালে বাংলাদেশের যারা চিন্তাশীল মানুষ ছিলেন, স্বাধীনতার পক্ষে ছিলেন তাদেরকে হত্যা করা হয়, যাতে বাংলাদেশ জাতি হিসেবে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারে।

তিনি বলেন, ৫৪ বছরে আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য লড়াই সংগ্রাম করে যেতে হয়েছে। ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে সেই লড়াইয়ে আরও ত্যাগ স্বীকার করতে হয়েছে। বাংলাদেশের প্রতিটি লড়াইয়ে বুদ্ধিজীবীদের একটি শ্রেণি যেমন পক্ষে ছিল, আবার এক শ্রেণি বিপক্ষেও ছিল। আওয়ামী লীগের সময়ে কিছু বুদ্ধিজীবী বিভিন্ন নামে আওয়ামী লীগের মতাদর্শ উৎপাদন করে গিয়েছে এবং ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি করেছে। 

নাহিদ ইসলাম বলেন, আমরা ৫ আগস্টের পরে এই সময়েও সেটি দেখতে পাচ্ছি। বুদ্ধিজীবীর নাম করে ৫ আগস্টের বিরুদ্ধে, জুলাইয়ের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা সবসময় ছিলেন, তারা আছেন, তারা কথা বলবেন। দেশের যে চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, সেই স্বাধীনতার লড়াই ছাড়া আমাদের রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ।

তিনি বলেন, আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে চাই। আমরা চাই এই সময়ের রাজনীতিবিদ, বুদ্ধিজীবীরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ৪৭,৭১ এবং ২৪ এর আমাদের যে ঐতিহাসিক লড়াই ছিল, সেই লড়াইকে ধারণ করে বাংলাদেশকে একটা আত্ম-মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হোক। 

এ সময় এনসিপির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন