ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি

দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

বাসস

প্রকাশ: ১৯:২১, ২৮ ডিসেম্বর ২০২৫

দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

আজ রোববার বিকেল ৫টার দিকে দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। ছবি: বাসস


দিনাজপুর-৩ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

আজ রোববার বিকেল ৫টার দিকে মনোনয়নপত্র জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হয়। জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র জমাদান শেষে জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান। 

দিনাজপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জয় নিশ্চিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি।


জামায়াতসহ আট দলের সঙ্গে এনসিপি ও এলডিপি নির্বাচনী সমঝোতা হয়েছে: ডা. শফিকুর রহমান
আজ জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জামায়াতের নেতৃত্বে আন্দোলনরত আট দলের পক্ষ থেকে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: বাসস
ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) যুক্ত হয়েছে।

আজ জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জামায়াতের নেতৃত্বে আন্দোলনরত আট দলের পক্ষ থেকে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘আট দল একসঙ্গে ছিল। আর দুটি দল আমাদের সঙ্গে যোগ দিয়েছে। সেগুলো হলো এনসিপি ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি।’

জামায়াতের আমির বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। আরও দল তাদের সঙ্গে সমঝোতায় আগ্রহ দেখিয়েছে। তবে এই মুহূর্তে সেটি সম্ভব হচ্ছে না।

গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই ছয়টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে। পরে এতে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জামায়াতসহ এই আটটি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা অনেক দিন মাঠে ছিল।

নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনি সমঝোতায় যুক্ত হওয়ায় এই জোটে দলের সঙ্গে সংখ্যা দাঁড়াল ১০টিতে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন