ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি

নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

বাসস

প্রকাশ: ১৬:৩৭, ১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন লড়াই করেছেন। কারাবরণ করেছেন। জীবনের শেষ সময় পর্যন্ত অসুস্থ থাকলেও তিনি দেশ ছাড়েননি। দেশের এই ক্রান্তিলগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময় তার চলে যাওয়া মানুষকে গভীরভাবে মর্মাহত করেছে।

ছারছীন দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে গণমাধ্যমকে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালী করবে উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রীর নামাজে জানাজায় তার আত্মার মাগফিরাত কামনায় দেশের জনগণ সমবেত হয়েছে। চোখের পানি ফেলেছে। একই সঙ্গে তারা এই আশা নিয়ে ফিরে গেছে যে তার চলে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে কর্তব্য জনগণের ওপর এসেছে, তা তারা পালন করবে।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান ও রেখে যাওয়া দায়িত্ব প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, নিঃসন্দেহে তিনি যে অবস্থান তৈরি করে গেছেন, সেখানে যেমন তার পুত্র তারেক রহমানের দায়িত্ব রয়েছে, তেমনি বিএনপির প্রতিটি নেতাকর্মীরও দায়িত্ব রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জাতীয়তাবাদের দর্শন দিয়ে গেছেন, খালেদা জিয়া সেই পতাকাকে তুলে ধরেছিলেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পতাকাও তিনি তুলে ধরেছিলেন।

তিনি বলেন, একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা হাতে নিয়ে জনগণকে সঙ্গে করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, তাকে সুসংহত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। এটিই মানুষের প্রত্যাশা।

আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির ফলে সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে ম্যাডাম না থাকলেও তার চলে যাওয়ার মধ্য দিয়ে জনগণের যে ভালোবাসা ও আবেগ তৈরি হয়েছে, তা নিঃসন্দেহে বিএনপিকে আরও বেশি শক্তিশালী করবে।

খালেদা জিয়ার কুলখানি ও অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। পরে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন ছারছীন দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন, মীর্জা নুরুর রহমান, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ’র নায়েবে আমির ড. সৈয়দ শারাফত আলী, একই সংগঠনের নাযেমে আলা মির্জা শোয়েবুর রহমান ও মাওলানা হেমায়েত বিন তৈয়ব।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন