ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি

কিশোরগঞ্জের ৬টি আসনে

৬১ প্রার্থীর মধ্যে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৩৭

মির্জা ফখরুলসহ ২০ জনের মনোনয়ন বৈধ

বাসস

প্রকাশ: ১৯:২২, ৪ জানুয়ারি ২০২৬

৬১ প্রার্থীর মধ্যে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৩৭

প্রতীকি ছবি: বাসস।


কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে দাখিলকৃত ৬১টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এছাড়া জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুসহ ২৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 

গতকাল শনিবার ও আজ রোববার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা।

জানা গেছে, গতকাল শনিবার কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম), কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) এই তিনটি আসনের ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বাতিল হওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, একই আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মোল্লাসহ মোট ১০ জন।

অপরদিকে কিশোরগঞ্জ-৬ আসনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী এবং কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপিতে নবাগত সৈয়দ এহসানুল হুদাসহ ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আজ রোববার যাচাই-বাছাইয়ের শেষ দিনে কিশোরগঞ্জ-১, ২ ও ৩ সংসদীয় আসনের ৩২ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

কিশোরগঞ্জ-১ আসনে বাতিল হওয়া ৬ জন হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েতুল্লাহ হাদী, খেলাফত মজলিসের আহমদ আলী, স্বতন্ত্র প্রার্থী রুহুল হোসাইন, খালেদ সাইফুল্লাহ সোহেল ও রেজাউল করিম খান চুন্নু।

কিশোরগঞ্জ-২ আসনে যে ৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে, তারা হলেন— বিএনএফের বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী নূর উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের আবুল বাসার রিজওয়ান ও গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম।

কিশোরগঞ্জ-৩ আসনে বাতিল হওয়া ৪ জনের মধ্যে রয়েছেন, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, গণতন্ত্রী পার্টির দেলোয়ার হোসেন ভূইয়া এবং স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীর ও জাহাঙ্গীর আলম মোল্লা।

জেলা রিটার্নিং কর্মকর্তা বাসসকে জানান, হলফনামা সঠিকভাবে পূরণ না করা, তথ্যের গরমিল, ঋণ খেলাপি হওয়া এবং এক শতাংশ সমর্থক ভোটারের তথ্য সঠিক না থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করে আইনগত প্রতিকার চাইতে পারবেন।

ঠাকুরগাঁওয়ে ৩ টি আসনে মির্জা ফখরুলসহ ২০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  ঠাকুরগাঁওয়ে ৩ টি আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা ২০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

জেলার তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে সোমবার ২৯ ডিসেম্বর  বিকেল ৫টা পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। 

যাচাই-বাছাই করে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জনের মধ্যে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৮ জনের মধ্যে ৮ জন ও ঠাকুরগাঁও - ৩ আসনে ১০ জনের মধ্যে ৯ জনসহ মোট তিনটি আসনে ২০ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। শুধুমাত্র ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশামনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 

চূড়ান্ত বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন: 

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), দেলাওয়ার হোসেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মো. খাদেমুল ইসলাম ( ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

ঠাকুরগাঁও-২ আসনে মো. আব্দুল হাকিম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. নাহিদ-রানা(এবি পাটি), নূরুন নাহার বেগম (জাতীয় পাটি), মোহাম্মদ রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. জুলফিকার মর্তুজা চৌধুরী (স্বতন্ত্র), মো. আব্দুস সালাম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), মো ফারুক হোসেন (গণ অধিকার পরিষদ) ও সাহাবউদ্দিন আহাম্মেদ (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি)।

ঠাকুরগাঁও-৩ আসনে মো. জাহিদুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), মো. মামুনুর রশিদ মামুন (গণ অধিকার পরিষদ), মো. মিজানুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), এস এম খলিলুর রহমান সরকার (বাংলাদেশ মুসলিম লীগ), হাফিজ উদ্দিন আহমেদ, জাতীয় পাটি), প্রভাত সমীর শাহজাহান আলম (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মো. আবুল কালাম আজাদ (বাংলাদেশ সুপ্রিম পাটি), কমলা কান্ত রায় ( বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি) ও মো. আল আমিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
মনোনয়ন বাতিল হওয়া একমাত্র প্রার্থী হলেন মোছা. আশামনি (স্বতন্ত্র)।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন