ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি

​​​​​​​সংসদ নির্বাচন : আজ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু

বাসস

প্রকাশ: ১৫:৩৬, ১২ জানুয়ারি ২০২৬

​​​​​​​সংসদ নির্বাচন : আজ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু

ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্রগুলোর আনুষ্ঠানিক বাছাই কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৪ জানুয়ারি (রোববার) পর্যন্ত।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, দেশের ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে এবার মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অঞ্চলভিত্তিক মনোনয়নপত্র জমার পরিসংখ্যান:

ইসির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা অঞ্চলে এবং সবচেয়ে কম ফরিদপুর অঞ্চলে। এরমধ্যে ঢাকার ৪১টি আসনে ৪৪৪টি, কুমিল্লার ৩৫টি আসনে ৩৬৫টি, ময়মনসিংহের ৩৮টি আসনে ৩১১টি, রংপুরের ৩৩টি আসনে ২৭৮টি, খুলনার ৩৬টি আসনে ২৭৬টি, রাজশাহীর ৩৯টি আসনে ২৬০টি, চট্টগ্রামের ২৩টি আসনে ১৯৪টি, বরিশালের ২১টি আসনে ১৬৬টি, সিলেটের ১৯টি আসনে ১৪৬টি এবং ফরিদপুরের ১৫টি আসনে ১৪২টি মনোনয়নপত্র জমা পড়েছে।

ইসির প্রজ্ঞাপনে এই নির্বাচনের আইনি বিষয়ে বলা হয়, ‘যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৬৫-এর অধীন সংসদ গঠন করার লক্ষ্যে সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন; সেহেতু, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনী এলাকা হতে একজন সদস্য নির্বাচনের জন্য ভোটারগণকে আহ্বান জানাচ্ছে এবং উক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচি ঘোষণা করছে।’

নির্বাচন ও আপিলের সময়সূচি:

গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পরবর্তীতে ১৮ ডিসেম্বর এক সংশোধিত প্রজ্ঞাপনে আপিল দায়েরের সময় দুই দিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়িয়েছে ইসি।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।

এরপর, বাছাইয়ে বাদ পড়া প্রার্থী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।

১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে এবং ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ।

২১ জানুয়ারি বুধবার প্রতীক বরাদ্দ করা হবে। এরপর আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারের মাধ্যমে দেশের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচন করবেন। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন