ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

বাসস

প্রকাশ: ১৮:৫৪, ১৮ জানুয়ারি ২০২৬

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

ত্রয়োদশ ‎সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপি- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি-এর প্রতিনিধিদল সিইসি-এর সাথে বৈঠকে বসেছেন।


ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপি- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ।

আজ রোববার সন্ধ্যা পৌনে ৫টায় দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকে আরো উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন