ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অনুরোধ জানিয়েছে বিএনপি

বাসস

প্রকাশ: ২১:২২, ১৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৫৪, ১৮ জানুয়ারি ২০২৬

নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অনুরোধ জানিয়েছে বিএনপি

রোববার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বাসস

নির্বাচন কমিশনকে (ইসি) সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে। দুর্ভাগ্যজনকভাবে কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছি যে পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং কিছুটা বায়াসড (পক্ষপাতদুষ্ট) আচরণ দেখা যাচ্ছে। আমরা সেটাকে পরিত্যাগ করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার জন্য তাদেরকে (ইসি) অনুরোধ জানিয়েছি।’

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে বিদেশে অবস্থানরত নিবন্ধিত ভোটারদের ব্যালট পেপার যেভাবে মুদ্রণ করা হয়েছে, তা সঠিক নয় বলে আমরা মনে করি। এখানে কোনো একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা এই ব্যালট পেপার পরিবর্তনের আহ্বান জানিয়েছি।’

তিনি বলেন, ‘দেশের ভেতরে যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, তারা যাতে প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালট পান, সেই অনুরোধও আমরা করেছি। যাতে একজন ভোটার যেভাবে বিচার-বিবেচনা করে ভোট দেন, তারাও যেন সেই সুযোগ পান।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কপি, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি ফৌজদারি অপরাধ (ক্রিমিনাল অফেন্স)। আমরা এ বিষয়ে কমিশনকে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছি।’

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল অনৈতিক কৌশলের আশ্রয় নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করছে। আমরা কমিশনকে অনুরোধ করেছি, কোন এলাকা থেকে, কত সংখ্যক ভোটার, কী কারণে এবং কবে ঢাকায় স্থানান্তর করা হয়েছে, তার বিস্তারিত তালিকা জরুরি ভিত্তিতে আমাদের সরবরাহ করতে।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘বিভিন্ন নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কিছু কর্মকর্তা ন্যাক্কারজনকভাবে একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তদন্ত সাপেক্ষে আমরা তাদের প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সবসময় মনে করি, ছোটখাটো সমস্যাগুলো সমাধান করা গেলে এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা তাদের আছে, তবে ছোটখাটো কিছু ত্রুটি রয়েছে, যা তারা ঠিক করে নিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।’ 

ইসির সামনে ছাত্রদলের আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, কমিশন পুনরায় তা করার অনুমতি দিয়েছে। নির্বাচন কমিশনের উচিত হবে, এ বিষয়ে পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করা। তা না হলে এটা প্রশ্নবিদ্ধ হবে।’

এর আগে বিকেল ৫টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের  নেতৃত্বে ৪ সদস্য প্রতিনিধি দল সিইসির সাথে বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন