ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৩,০০০ অপরাধী গ্রেফতার

বাসস

প্রকাশ: ২১:২২, ১৯ জানুয়ারি ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৩,০০০ অপরাধী গ্রেফতার

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। বাসস

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে নির্বাচনের আগে সারা দেশে ৫৩ হাজার ৩৬৭ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মামলা এবং ওয়ারেন্টের ভিত্তিতে ৩৩ হাজার ৫১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে শুরু হওয়া চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় ১৯ হাজার ৮৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে, যার মধ্যে রয়েছে ৩৪৬টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ১৯১ রাউন্ড গুলি, ৭২২টি কার্তুজ, ৬৯৪টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টার শেল, বারুদ এবং বোমা তৈরির উপকরণ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রভাবিত করতে পারে এমন যে-কোনো ধরনের অপকর্ম বা কার্যকলাপ কঠোরভাবে দমন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টাকারী যে কারও বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তারা সকল আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, সন্ত্রাসী ও অপরাধীদের অবাধে চলাফেরা রোধ করতে এবং অবৈধ ও লুটপাটকৃত অস্ত্র উদ্ধারের জন্য দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে, চেকপোস্ট, টহল এবং বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে।

সশস্ত্র বাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের সমন্বিত প্রচেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছে।

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হব বলে প্রত্যাশা করছি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন