ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

কড়াইলবাসীর উদ্দেশ্যে তারেক রহমান

আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই

বাসস

প্রকাশ: ২০:২৪, ২০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:২৫, ২০ জানুয়ারি ২০২৬

আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই

তারেক রহমান কড়াইলবাসীর উদ্দেশ্যে আজ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের পর বক্তব্য দেন। বাসস।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান কড়াইলবাসীর উদ্দেশে বলেছেন, ‘আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুবিধাু-অসুবিধার কথাই আমি বলব এবং আপনাদের জন্যই কাজ করব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, ‘আমাদের রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই। সবাই আল্লাহর দরবারে একসঙ্গে হাত তুলে দেশের কল্যাণ কামনা করবেন।’

আজ মঙ্গলবার বিকেলে মহাখালী টিএন্ডটি মাঠে ‘কড়াইবাসীর’ আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির চেয়ারম্যান এসব কথা বলেন।
এর আগে বেলা ৪ টায় তারেক রহমান দোয়া মাহফিলে উপস্থিত হন এবং সামনে উপস্থিত সবার উদ্দেশ্য দু’হাতে তুলে অভিবাদন জানান।

কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, ‘যার জন্য আজকের দোয়া মাহফিল, তিনি আমার মা বেগম খালেদা জিয়া। তিনি জীবিত থাকা অবস্থায় মা-বোনদের শিক্ষার প্রসারে বিনামূল্যে নানান উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বহুভাবে উপকৃত হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।’

তারেক রহমান কড়াইলবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, আমরা ধীরে ধীরে সেই সমস্যার সমাধান করতে চাই। আল্লাহর রহমতে আমরা এখানে উঁচুু বড় বড় বিল্ডিং করে দিতে চাই এবং এইখানে যে মানুষগুলো থাকেন, তাঁদের নামে রেজিস্ট্রি করে আমরা প্রতিটি ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাঁদের নামে আমরা দিতে চাই।’ 

তারেক রহমান বলেন, ‘আমরা জানি এখানে আপনাদের যে সন্তানেরা আছে, তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে। আল্লাহ যদি রহম করেন আমরা এখানে চাই বাচ্চাদের জন্য সুন্দর স্কুল গঠন করব। স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যাতে মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশা-আল্লাহ আমরা এখানে করতে চাই।’

ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা বিএনপির রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, আপনাদের যাতে দূরে যেতে না হয়, আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে—সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাকে গড়ে তুলতে চাই। এইভাবে সাজিয়ে তুলতে চাই।’
আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন তারেক রহমান, কড়াইল বস্তিটি ওই নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত। প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি এই নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।

এ প্রসঙ্গ ধরে উপস্থিত জনতার উদ্দেশ্য বিএনপির চেয়ারম্যান বলেন, আমি নির্বাচনে আগামীতে ব্যাস্ত থাকবো। আমাকে সারা দেশে যেতে হবে। সেই যাত্রায় আপনারাই হবেন আমার শক্তি। আর যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, মা, বোন ভাই সবার কাছে অনুরোধ যারা আসতে পারেননি তাদের কাছে আমার বার্তা পৌঁছে দেবেন।

জনগণের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ঐক্য থাকলে সমস্ত সংকট মোকাবিলা করা সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ বিল ও গ্যাস বিলসহ জনজীবনের নানা সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে সহজ হবে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন জরুরি।

দোয়া মাহফিল সঞ্চালনা করেন ঢাকা -১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। এতে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানও অংশ নেন।

সব শেষে স্বাধীনতা যুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন