ঢাকা, রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

২৫ মাঘ ১৪৩২, ১৯ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
আমি দিনাজপুরের নাতি, ধানের শীষে ভোট চাই : তারেক রহমান
Scroll
রপ্তানিমুখী শিল্প-মালিকগণ চট্টগ্রাম বন্দরে গভীর অচলাবস্থা অবসানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাইলেন
Scroll
জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে হবে, ইউক্রেন ও রাশিয়াকে চাপ যুক্তরাষ্ট্রের
Scroll
ইতালীর মিলান ও কর্তিনায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো শীতকালীন অলিম্পিক
Scroll
কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি
Scroll
জামায়াত ক্ষমতায় গেলে সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে: ডা. শফিকুর
Scroll
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ টি উপায়ে : ইসি
Scroll
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব
Scroll
যুক্তরাষ্ট্র ও ভারতের অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির রূপরেখা ঘোষণা
Scroll
নাটোরে ১৪ প্লাটুন বিজিবি নিয়োজিত
Scroll
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার গঠন নয়, বললেন তারেক রহমান
Scroll
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান
Scroll
দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
Scroll
বিদেশে যেতে বাংলাদেশিদের ’ভিসা সংকট’ কাটছে না কেন?
Scroll
পত্রিকা: ’ড. ইউনূসের সরকার কি ভূরাজনৈতিক?’
Scroll
ফরিদপুর নামেই বিভাগ হবে, বিভাগের সাথে সিটি কর্পোরেশন হবে: ডা. শফিকুর
Scroll
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি বিএনপির
Scroll
অন্তর্বর্তী সরকার: বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি
Scroll
ইসলামাবাদ: শিয়া মসজিদে জুমার নামাজে হামলায় ৩১ জন নিহত
Scroll
আব্দুল মান্নানের হাসপাতাল নির্মাণ ও বুড়িগঙ্গা রক্ষার প্রতিজ্ঞা

মাহ্দী আমিন বললেন

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

পরবর্তি সফর হবে চট্টগ্রামে

বাসস

প্রকাশ: ১৪:৪৮, ২১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৫০, ২১ জানুয়ারি ২০২৬

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তিনি সিলেট থেকে ঢাকা ফেরার পথে মোট সাতটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহ্দী আমিন এ তথ্য জানান।

মাহ্দী আমিন জানান, আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট পৌঁছাবেন তারেক রহমান। রাতেই তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।

এরপর সড়কপথে ঢাকা ফেরার পথে তিনি পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলা মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাক্ষনবাড়ীয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায় এবং নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার রুপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন। 

এসব কর্মসূচি শেষে গভীর রাতে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন।

বিএনপি চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে এবার দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও তরুণ নেতাদের রাখা হয়েছে। 

মাহ্দী আমিন বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে বিএনপি ও প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের যারা অনবদ্য ও অভূতপূর্ব ভূমিকা রেখেছেন, তাদের প্রতি ভালোবাসা ও মূল্যায়নের অংশ হিসেবে চেয়ারম্যান এই সিদ্ধান্ত নিয়েছেন।’ 

প্রথম দফার এই সফরে আবদুুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কয়েকজন তরুণ নেতা তারেক রহমানের সঙ্গে থাকছেন।

এদিকে আজ রাত ১২টা ১ মিনিটে (২২ জানুয়ারি প্রথম প্রহর) রাজধানীর লেক শোর হোটেলে বিএনপির নির্বাচনী ‘থিম সং’ উদ্বোধন করবেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিহউল্লাহসহ কমিটির অন্যান্য সদস্য, নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

নির্বাচন নিয়ে মাহদী আমিন বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। 

আমরা বিশ্বাস করি ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহনযোগ্য নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিয়ে প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও  সহাবস্থান নিশ্চিত করবে। এজন্য বহুল আকাংখিত নির্বাচনে জনগনের আকাংখা ও প্রত্যাশার প্রতিফলন ঘটানোর লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি পূর্ণাঙ্গভাবে মেনে চলার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতন্ত্র চর্চার মাধ্যমে এ নির্বাচন একটি অনন্য দৃষ্টি স্থাপন করতে পারবে।’

তিনি জানান, সিলেটের পর পরবর্তি সফর হবে চট্টগ্রামে। তবে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জাকারিয়া, জুবায়ের বাবু, মোস্তাকুর রহমান এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন