ঢাকা, রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

২৫ মাঘ ১৪৩২, ১৯ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
আমি দিনাজপুরের নাতি, ধানের শীষে ভোট চাই : তারেক রহমান
Scroll
রপ্তানিমুখী শিল্প-মালিকগণ চট্টগ্রাম বন্দরে গভীর অচলাবস্থা অবসানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাইলেন
Scroll
জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে হবে, ইউক্রেন ও রাশিয়াকে চাপ যুক্তরাষ্ট্রের
Scroll
ইতালীর মিলান ও কর্তিনায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো শীতকালীন অলিম্পিক
Scroll
কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি
Scroll
জামায়াত ক্ষমতায় গেলে সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে: ডা. শফিকুর
Scroll
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ টি উপায়ে : ইসি
Scroll
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব
Scroll
যুক্তরাষ্ট্র ও ভারতের অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির রূপরেখা ঘোষণা
Scroll
নাটোরে ১৪ প্লাটুন বিজিবি নিয়োজিত
Scroll
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার গঠন নয়, বললেন তারেক রহমান
Scroll
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান
Scroll
দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
Scroll
বিদেশে যেতে বাংলাদেশিদের ’ভিসা সংকট’ কাটছে না কেন?
Scroll
পত্রিকা: ’ড. ইউনূসের সরকার কি ভূরাজনৈতিক?’
Scroll
ফরিদপুর নামেই বিভাগ হবে, বিভাগের সাথে সিটি কর্পোরেশন হবে: ডা. শফিকুর
Scroll
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি বিএনপির
Scroll
অন্তর্বর্তী সরকার: বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি
Scroll
ইসলামাবাদ: শিয়া মসজিদে জুমার নামাজে হামলায় ৩১ জন নিহত
Scroll
আব্দুল মান্নানের হাসপাতাল নির্মাণ ও বুড়িগঙ্গা রক্ষার প্রতিজ্ঞা

তারেক রহমান সিলেটে পৌঁছেছেন, যাচ্ছেন মাজার জিয়ারতে

বাসস

প্রকাশ: ২১:৫৫, ২১ জানুয়ারি ২০২৬

তারেক রহমান সিলেটে পৌঁছেছেন, যাচ্ছেন মাজার জিয়ারতে

বুধবার রাত ৭টা ৫৭ মিনিটে আকাশপথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। ছবি: বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। বুধবার রাত ৭টা ৫৭ মিনিটে আকাশপথে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান, বিএনপির স্থানীয় নেতারা। পরে, হযরত শাহজালাল (র:) দরগাহের উদ্দেশে রওয়ানা হন রাত ৮টা ১৩ মিনিটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাবেন এবং সেখানে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিবেন। আগামীকাল বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তৃতার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

তারেক রহমানের সিলেট আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আলিয়া মাঠে এরই মধ্যে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সিলেট ও সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরা জনসভায় অংশ নিতে এবং তারেক রহমানকে একনজর দেখতে প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে এসেছেন। 

জনসভা আয়োজনে প্রস্তুত করা হয়েছে আলিয়া মাদরাসা মাঠ। চারদিকে ব্যানার ফেস্টুনে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। একইসঙ্গে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে সিলেট।

জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই ছয়টি জেলায় সমাবেশে যোগ দেবেন। জেলাগুলো হলো— সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

আগামীকাল বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান। এরপর দুপুরে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ করবেন। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে একটি সমাবেশে অংশ নেবেন তিনি।

দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে তিনি নরসিংদী পৌর পার্ক-সংলগ্ন সমাবেশে অংশ নেবেন।

ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি সমাবেশে যোগ দেবেন তিনি। জেলাগুলোতে নির্বাচনী প্রচার চালিয়ে বৃহস্পতিবার রাতেই বিএনপি চেয়ারম্যান ঢাকায় ফিরবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন