ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

কমনওয়েলথের ১৪ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষণ দল আসবে

বাসস

প্রকাশ: ০৯:২৩, ২২ জানুয়ারি ২০২৬

কমনওয়েলথের ১৪ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষণ দল আসবে

কমনওয়েলথ পতাকা। ছবি: সংগৃহীত।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের ওপর গণভোট পর্যবেক্ষণে ১৪ সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ।

বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দেন।

কমনওয়েলথের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। 

ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ.ই. নানা আকুফো আসো এই পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন।

পর্যবেক্ষক দলের সদস্যরা হলেন, অ্যান্টিগুয়া ও বারবুডার ক্যারিবিয়ান উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট লেব্রেখটা নানা ওয়ে হেসে-বেইন, কানাডার যোগাযোগ বিশেষজ্ঞ নীল ফিলিপ ফোর্ড, ফিজির প্যাসিফিক ইয়ুব কাউন্সিলের সমন্বয়ক মিলিয়ানা ইগা রামাতানিভাই, মালয়েশিয়ার সাবেক সিনেটর দাতুক(ড.) রাস আদিবা মোহদ রাদজি, মালদ্বীপের সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী এইচ.ই. জোফ্রি সালিম ওয়াহিদ, মরিশাসের নির্বাচন কমিশনার মোহাম্মাদ ইরফান আবদুল রহমান, সিয়েরালিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডেভিড জন ফ্রান্সিস, সিঙ্গাপুরের মানবাধিকার আইনজীবী সঙ্গীথা যোগেন্দ্রন, দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশনের সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা  প্রফেসর ম্যান্ডলা মচুনু, শ্রীলংকার কলম্বো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের পাবলিক ও আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক ড. দিনেশা সমরারত্নে, উগান্ডার প্রফেসর উইনিফ্রেড মেরি তারিনিয়েবা কিরিয়ারউইরে, যুক্তরাজ্যেও সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ রোজমেরি আজাই এবং জাম্বিয়ার সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা ক্রিটিকাস প্যাট্রিক এনশিনদানু।

এ বিষয়ে কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে বলেন, “বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আমাদের দল পাঠানোর মাধ্যমে আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ার মৌলিক গুরুত্ব পুনর্ব্যক্ত করছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে আমাদের উপস্থিতি কেবল পর্যবেক্ষণের দায়িত্ব থেকেই পরিচালিত নয়, বরং এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সন্ধিক্ষণে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা সমুন্নত রাখার প্রতিশ্রুতির অংশ।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিনিধি দলের প্রধান আকুফো-আদোর সঙ্গে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের রাজনীতি, আইন, গণমাধ্যম, জেন্ডার ও নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞরা যোগ দেবেন। 

পর্যবেক্ষক দলকে সহায়তা করবে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের একটি দল, যার নেতৃত্বে থাকবেন ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের প্রধান ও উপদেষ্টা লিনফোর্ড অ্যাপরুজ।

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের ম্যান্ডেট হলো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং নির্বাচন ও গণভোট বিশ্বাসযোগ্য স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হয়েছে কি না সে বিষয়ে একটি স্বাধীন মূল্যায়ন প্রদান করা। 

মিশন সম্পন্ন হওয়ার পর পর্যবেক্ষক দল তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসম্বলিত একটি প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিবের কাছে জমা দেবে। 

পরবর্তীতে এই প্রতিবেদন বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসমূহ সকল কমনওয়েলথ সরকার এবং সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন