ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬

২৬ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
সংঘাত শেষের ইঙ্গিত পেয়ে তেলের দাম কমছে
Scroll
আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
৪,০০০ এসআই পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করছে সরকার
Scroll
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী
Scroll
বহুপাক্ষিক খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের আলোচনা
Scroll
নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী
Scroll
দেশব্যাপী ’ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Scroll
তেলের মূল্য ব্যারেল প্রতি ১১৪ ডলার ছাড়িয়ে গেছে
Scroll
হাদি হত্যার ঘটনায় ভারতে আটককৃতদের প্রতি কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে বাংলাদেশ
Scroll
নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
Scroll
বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক বিনিময় জোরদার করা যেতে পারে: সংস্কৃতিমন্ত্রী
Scroll
ফ্যামিলি কার্ড কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ : অর্থ উপদেষ্টা
Scroll
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজতে হবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
Scroll
‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প
Scroll
রাজনৈতিক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহবায়ক করে কমিটি, প্রজ্ঞাপন জারি
Scroll
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী
Scroll
সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ
Scroll
ভারতের তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয়ের পেছনে যে চার ফ্যাক্টর কাজ করেছে
Scroll
যুদ্ধের এক সপ্তাহ পরে ইরানের বাসিন্দারা যেভাবে আছেন, যা বলছেন
Scroll
পত্রিকা: ’মক্কা-মদিনায় আটকা ৩,৫০০ বাংলাদেশি’

স্থানীয় সরকার উপদেষ্টা বললেন

‘যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে’

বাসস

প্রকাশ: ১৭:৪৩, ২৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:৪৫, ২৩ জানুয়ারি ২০২৬

‘যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে’

শুক্রবারে গণঅভুত্থ্যানে রংপুর জেলা শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আদিলুর রহমান খান। ছবি: বাসস

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্যেই সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাচ্ছে। তবে যারা পরাজিত শক্তি, যারা ফ্যাসিবাদের সহযোগী, গণমানুষের প্রতিপক্ষ একমাত্র তারাই ‘না’ ভোট চাচ্ছে।

শুক্রবার সকালে গণঅভুত্থ্যানে রংপুর জেলা শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, ছাত্র-জনতার অনেক রক্ত ও ত্যাগের মধ্যদিয়ে গণঅভুত্থ্যানে ফ্যাসিস্ট সরকার পরাজিত হয়েছে। সেই গণঅভুত্থ্যানের মাধ্যমে এই সরকার এসেছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার গণভোটের আয়োজন করেছে। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। যারা ফ্যাসিবাদের সহযোগি, যারা গণমানুষের প্রতিপক্ষ তারাই অন্য কিছু চিন্তা করবে। কিন্তু বাংলাদেশের জনগণ, জনতার কাফেলা, জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।

স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা সকাল সাড়ে ১০টায় রংপুরের আরডিএ ও তাজহাট জমিদারবাড়ি পরিদর্শন করেন। 

পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। 

এছাড়াও তিনি মিঠাপুকুরে এলজিইডির সড়ক পরিদর্শন ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে শানেরহাটে নির্মিত রাস্তা পরিদর্শন করবেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মারুফত হোসাইনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন