ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

বাসস

প্রকাশ: ২০:৩০, ২৩ জানুয়ারি ২০২৬

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

ছবি : বাসস

বিএনপি মহাসচিব এবং ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। 

আজ শুক্রবার বিকেলে দেবীপুর ইউনিয়নের শোল্টহরী বাজারের পথসভা ও নির্বাচনী জনসংযোগের মধ্য দিয়ে শুরু হলো তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারাভিযান।

সমর্থকদের বিপুল সমর্থন, উল্লাস ও করতালির মধ্যে তিনি বলেন, আপনাদের সাথেই আমার শৈশব, কৈশোর, যৌবন এবং আপনাদের মধ্যেই আজ আমি বয়োবৃদ্ধ। তবে আপনাদের কাছে আসলে আমি শক্তি পাই এবং মনে হয় আরও অনেক দিন আপনাদের সেবা করে যেতে পারবো। 

এদেশের মানুষের জন্য জিয়া, খালেদা জিয়া অনেক কাজ করে গেছেন। এ এলাকায় বরেন্দ্র গভীর নলকুপ প্রকল্পের মাধ্যমে আমরা ফসলের সেচের ব্যবস্থা পেয়েছিলেন। এ জেলায় ভুট্টা উৎপাদনের যে বিপ্লব তা আগেরবার ক্ষমতায় গিয়ে আমি এ অঞ্চলে কাজী ফার্মের মাধ্যমে সূচনা করেছিলাম।

তিনি জামায়াতকে লক্ষ্য করে বলেন, তারা কোনোদিন ক্ষমতায় যায়নি ফলে মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় তারা জানেন না। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনসাধারণ বিশেষ করে মা-বোনদেরকে ফ্যামিলি কার্ড প্রদান এবং কৃষকদেরকে কৃষি কার্ড দিয়ে তাদের উচ্চ জীবনমান নিশ্চিত করবে। এ ব্যাপারে আমাদের চেয়ারম্যান তারেক জিয়া স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন।

বিএনপিকে ছাড়া জন-সাধারণের নিরাপত্তা অন্য কেউ নিশ্চিত করতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সব সম্প্রদায়ের সম্প্রীতির দল, শান্তিপূর্ণ সহ অবস্থানের দল। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক উন্নয়ন এবং দ্রব্যমূল্যসহ অর্থনীতির চাকা সচল রাখতে ধানের শীষের পক্ষে জোটবদ্ধ থাকতে তিনি সকলের প্রতি আহবান জানান।

দেবীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সভাপতি সালাহউদ্দিনের সভাপতিত্বে সভায় এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন