ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : ড. মঈন খান

বাসস

প্রকাশ: ২১:৩৩, ২৩ জানুয়ারি ২০২৬

ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : ড. মঈন খান

ড. আব্দুল মঈন খান শুক্রবার দিনব্যাপী ঘোড়াশাল পৌর এলাকায় গণসংযোগ করেন। ছবি: বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। 

তিনি বলেন, ১৯৯১ সালেও ধানের শীষ বিজয়ী হওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। এরপর তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড়যুগ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। যখনই ধানের শীষ জয়ী হয়, তখন দেশের গণতন্ত্র জয়লাভ করে।  

আজ শুক্রবার দিনব্যাপী ঘোড়াশাল পৌর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

মঈন খান বলেন, বিএনপি কখনও জনগণের অধিকার নিয়ে খেলে না। কারণ, জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করে। আমাদের নেত্রী যদি আপস করতেন তাহলে বিএনপি অনেক আগেই ক্ষমতায় আসতে পারতো। কিন্তু দেশ ও জনগণের স্বার্থে সকল লোভ উপেক্ষা করে সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। 

তিনি বলেন, দেশের মানুষ দেড়যুগ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারুণ্যের প্রথম ভোট হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। তারুণ্যের প্রথম ভোট হবে, উন্নয়নের দেশ গড়ার ভোট। তারা অনেক সচেতন। তাদের একটি ভোট দেশকে এগিয়ে নিতে ব্যাপক ভূমিকা রাখবে। আমি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাবো স্থিতিশীল বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট দিন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন