ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি

নৌবাহিনীর অভিযানে আইস, অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক

বাসস

প্রকাশ: ২১:২৯, ২৪ জানুয়ারি ২০২৬

নৌবাহিনীর অভিযানে আইস, অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক

প্রতীকি ছবি: সংগৃহীত।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেনৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল ম্যাথ (আইস), অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জনকে আটক করা হয়েছে। কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর কন্টিনজেন্ট বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল ম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জনকে আটক করেছে।

আইএসপিআর জানায়, আজ ভোর রাতে টেকনাফ পৌরসভাধীন নাইট্যংপাড়া এলাকায় নৌবাহিনীর কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদককারবারি জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহকে আটক করা হয়। এসময় আটককৃতদের তথ্যের ভিত্তিতে জুনায়েদ ওরফে মুন্নার বাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়ি তল্লাশি করে ৬ কোটি টাকা মূল্যের ১ হাজার ২৫০ গ্রাম ক্রিস্টাল ম্যাথ (আইস), ১২৬ পিস ইয়াবা, ১টি এক নলা বন্দুক, ২টি ওয়াকি-টকি, ৮ টি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী জানা যায়, উল্লিখিত মাদক, অস্ত্র ও গুলি রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে বাসায় মজুত করে রাখা হয়েছিল।

অপরদিকে পৃথক আরেকটি অভিযানে বরগুনার বামনা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী সালমা পারভীনকে আটক করা হয়। এসময় ইয়াবা, গাজা, মাদক সেবনের সরঞ্জামাদি, মোবাইল ফোন, নগদ ৬৪, হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়। এছাড়াও, অন্য একটি অভিযানে ভোলার দৌলতখান হতে ১০টি ককটেল ও ১টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপকূলীয় এলাকা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে মোট ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন