ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

কুমিল্লা-১০ আসন

মোবাশ্বের আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ

বাসস

প্রকাশ: ২০:২৬, ২৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:৩০, ২৫ জানুয়ারি ২০২৬

মোবাশ্বের আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

বাংলাদেশের সুপ্রিম কোর্ট। ছবি, বাসস, ফাইল।

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে মোবাশ্বের আলমের করা রিটের শুনানি শেষে আজ বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জমির উদ্দিন সরকার। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মিজানুর রহমান।

লালমাই ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দিয়ে আবদুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দেয় বিএনপি। তবে, যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার।

অন্যদিকে, দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করার অভিযোগে আপিলে ইসিতে প্রার্থিতা বাতিল হয় বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়ার। ইসির সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তার করা রিট গত ২২ জানুয়ারি খারিজ করে দেন হাইকোর্ট।

এর ফলে, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করল হাইকোর্ট।

আজ রোববার মনোনয়নপত্রের বৈধতা চেয়ে দায়ের করা রিটের প্রেক্ষিতে এ আদেশ দেয় হাইকোর্ট।

এর আগে মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মোবাশ্বের আলম ভূঁইয়া হাইকোর্টে রিট আবেদন করেন।

এদিকে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল গফুর ভূঁইয়া। হলফনামায় তথ্য গোপনের কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়।

অন্যদিকে এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসির আরাফাত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার রিটের শুনানি সোমবার। এতে গফুর ভূঁইয়ার মনোনয়ন বৈধ না হলে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হতে পারেন মোবাশ্বের আলম ভূঁইয়া।

 

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন