ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

২৪ মাঘ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
বিদেশে যেতে বাংলাদেশিদের ’ভিসা সংকট’ কাটছে না কেন?
Scroll
পত্রিকা: ’ড. ইউনূসের সরকার কি ভূরাজনৈতিক?’
Scroll
ফরিদপুর নামেই বিভাগ হবে, বিভাগের সাথে সিটি কর্পোরেশন হবে: ডা. শফিকুর
Scroll
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি বিএনপির
Scroll
অন্তর্বর্তী সরকার: বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি
Scroll
ইসলামাবাদ: শিয়া মসজিদে জুমার নামাজে হামলায় ৩১ জন নিহত
Scroll
আব্দুল মান্নানের হাসপাতাল নির্মাণ ও বুড়িগঙ্গা রক্ষার প্রতিজ্ঞা
Scroll
বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন
Scroll
পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে: ডা. শফিকুর রহমান
Scroll
নেপালে বিয়ের বাস দুর্ঘটনা: ১৩ জন নিহত
Scroll
চট্টগ্রাম বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্ত
Scroll
পুরান ঢাকায় জলাবদ্ধতা, গ্যাস সংকট ও মাদক নির্মূলের অঙ্গীকার ইশরাক হোসেনের
Scroll
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু
Scroll
রাজশাহীবাসীর শাসক নই, সেবক হতে চাই: মিনু
Scroll
সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম
Scroll
চট্টগ্রাম বন্দর: ৬ দিনের লাগাতার বন্ধের ধকল সামলাতে চেষ্টা চলছে
Scroll
ইংল্যান্ডে গৃহহীন লোকের সংখ্যা বাড়ছে
Scroll
হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার
Scroll
নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, লাঙল কি এখনো ফ্যাক্টর
Scroll
‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

বললেন পররাষ্ট্র উপদেষ্টা

‘ভারতীয় কূটনীতিক পরিবার সরিয়ে নেওয়ার কোনো কারণ দেখছি না’

বাসস

প্রকাশ: ০৯:০৮, ২৯ জানুয়ারি ২০২৬

‘ভারতীয় কূটনীতিক পরিবার সরিয়ে নেওয়ার কোনো কারণ দেখছি না’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে তিনি কোনো কারণ দেখছেন না। 

তিনি বলেন, বাংলাদেশে বিদেশি কর্মকর্তা বা তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

বুধবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তার দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা (ভারত) তাদের কর্মকর্তা বা তাদের পরিবারের সদস্যদের যেকোনো সময় ফিরে যেতে বলতে পারেন।

ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের পেছনে কোনো শঙ্কা বা সংকেত আছে কিনা, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, শঙ্কা নেই। আর সংকেত যে কী, আমি ঠিক বুঝতে পারছি না।

উপদেষ্টা পুনরায় উল্লেখ করেন, বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি যা ভারতীয় কূটনীতিক বা তাদের পরিবারের জন্য শঙ্কার ইঙ্গিত দেয়। আশঙ্কা হয়তো তাদের মনে আছে কিংবা তারা কোনো মেসেজ (বার্তা) দিতে চান কি না, সেটা স্পষ্ট নয়। তবে আমি আসলে এটার মধ্যে কোনো কারণ খুঁজে পাচ্ছি না।

উপদেষ্টা বলেন, ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিরাপত্তা-উদ্বেগের বিষয়ে সরকারকে কোনো কিছু জানানো হয়নি।

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সামগ্রিকভাবে নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটেনি।

ড্রোন উৎপাদনে চীনের সঙ্গে চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য বাংলাদেশের সঙ্গে চীনের সরকার-টু-সরকার (জিটুজি) পর্যায়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সহায়তায় কোনো শিল্প বা কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয়, তাহলে তা হবে নিজস্ব সার্বভৌম সিদ্ধান্তের ভিত্তিতে। অন্যরা কী ভাবছে, তা কোনো বিষয় নয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন