ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২২ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
সবচেয়ে খারাপ স্বাস্থ্য সংকটে ১ বিলিয়ন ডলার সাহায্য চাইছে বিশ্ব স্বাস্থ সংস্থা
Scroll
প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত
Scroll
মুম্বাই বিমানবন্দরে ২ বিমানের ডানা ঘর্ষনের ঘটনা তদন্ত করছে ভারত
Scroll
’বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থা বিপন্ন,’ সতর্কবার্তা এইচআরডাব্লিউ-এর
Scroll
৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে
Scroll
নির্বাচন কার্যক্রম সমন্বয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে ইসির সভা চলছে
Scroll
ট্রাম্প ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন বিলে স্বাক্ষর, সরকারি অচলাবস্থার অবসান
Scroll
উপদেষ্টাদের সম্পদের হিসাব কোথায়?
Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
ঢাকায় ভূমিকম্প অনুভূত
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান
Scroll
আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
Scroll
নাম পরিবর্তন: র‌্যাব হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের
Scroll
সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই: এনসিপি প্রার্থী দিলশানা পারুল
Scroll
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য নয়
Scroll
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
Scroll
কৃত্রিম ফুসফুসের চিকিৎসা ব্যবহার নিয়ে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে: গবেষণা
Scroll
ট্রাম্প-মোদি সমঝোতা: রাশিয়ান তেল বর্জন এবং শুল্ক হ্রাস

বগুড়ার সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন তারেক রহমান

বাসস

প্রকাশ: ২০:০৩, ৩০ জানুয়ারি ২০২৬

বগুড়ার সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন তারেক রহমান

শুক্রবার প্রথমবারের মতো বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বাসস

প্রথমবারের মতো বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

আজ শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য বেলা ১টায় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উদ্দেশ্যে হোটেল নাজ গার্ডেন থেকে তিনি রওনা দেন।

খুতবা শুরুর কিছুক্ষণ আগে তারেক রহমান মসজিদে প্রবেশ করেন। তার গাড়ি বহর মসজিদ প্রাঙ্গণে পৌছার আগে মসজিদের আশেপাশে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল।

মসজিদ কমিটির অনুরোধে নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, ‘আল্লাহ একমাত্র সব কিছু দানকারী। আপনারা বগুড়াবাসী আমাকে, আমার পরিবারকে ও দলকে ভালোবাসেন। তার প্রমাণ আপনারা দিয়েছেন। আমার জন্য দোয়া করবেন। জাতির কল্যাণে আগামী দিনে কাজ করে দেশকে যেন নতুন ভাবে সাজাতে পারি।’

নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মুফতি মনোয়ার হোসেন। 

এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিগত ২০০৪ সালে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের উদ্যোগে বগুড়া শহরের প্রাণকেন্দ্রে এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। শুক্রবার প্রথমবারের মতো তিনি বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। 

এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন