ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

ভোলায় নির্বাচন কমিশনার বললেন

এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব

বাসস

প্রকাশ: ১৬:৫১, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:৫২, ৩১ জানুয়ারি ২০২৬

এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব

নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ শনিবার ভোলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় বক্তব্য দেন


নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচন কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়; এটি জনগণের প্রত্যাশা এবং আমাদের দায়িত্ব, জাতীয় ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার নির্বাচন।

আজ শনিবার সকালে ভোলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’ এর অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভিজিল্যান্স ও অবজারভেশন টিম সক্রিয়ভাবে কাজ করবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নজরদারি আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের উপস্থিতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। 

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সকলকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম, গুজব বা বিশৃঙ্খলা রোধে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়।

সভায় নির্বাচনকালীন প্রস্তুতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আচরণবিধি প্রতিপালন এবং যেকোনো অনিয়ম দ্রুত শনাক্ত ও প্রতিরোধের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটানিং অফিসার ডা. শামীম রহমান, ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছারসহ নির্বাচন কমিশনের প্রতিনিধি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন