ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

বললেন আসিফ মাহমুদ

‘বিতর্কিত নির্বাচনের চেষ্টা হলে কঠোর সিদ্ধান্ত নেবে ১১ দলীয় জোট’

বাসস

প্রকাশ: ২২:০৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

‘বিতর্কিত নির্বাচনের চেষ্টা হলে কঠোর সিদ্ধান্ত নেবে ১১ দলীয় জোট’

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। ছবি: বাসস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিতর্কিত কোনো নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য ১১ দলীয় জোট প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে আমাদের মাঠ পর্যায় থেকে শুরু করে সব দিকে খুব স্পষ্টভাবে এবং দলগুলোর মধ্যে কমন আন্ডারস্ট্যান্ডিং আছে। যদি একটা বিতর্কিত নির্বাচন আয়োজন করার চেষ্টা হয়, এমন একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে যেটা আগে থেকেই বোঝা যাবে যে, অমুক প্রধানমন্ত্রী হচ্ছে বা অমুক দল নির্বাচিত হচ্ছে। এ ধরনের কোনো নির্বাচন আয়োজন করার চেষ্টা হয়, তাহলে ১১ দলীয় জোট যেকোনো সময় যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত আছে।

আজ রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, অনেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি, অনেক জায়গায় সংঘর্ষ হয়েছে। একটি জায়গায় জামায়াতে ইসলামীর একজন উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে, তখন ১১ দলীয় জোটের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে এখন পর্যন্ত ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করছি।

নির্বাচনে কোনো বাধার মুখে পড়ছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশনের এই নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার যে সক্ষমতা, সেটা নিয়ে আমরা এর আগেও প্রশ্ন তুলেছি। তাদের অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের কথাও আমরা বলেছি।

তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আমরা দেখতে পাচ্ছি, মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন এবং সরকারের কন্ট্রোলের জায়গাটা একটা নির্বাচন আয়োজনের জন্য যতটুকু হওয়া উচিত, একটা আদর্শ অবস্থায়, তেমনটা নেই।

গণভোটে আওয়ামী লীগ প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এনসিপি’র মুখপাত্র বলেন, তাতে কিছু আসে যায় না। আপনারা জানেন যে, গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর ছিলেন, তারা রাজনীতিতে অপ্রাসঙ্গিক।

তিনি বলেন, এই গণভোটে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল; বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ সকল রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলছে এবং সরকারসহ বিভিন্ন যারা সংশ্লিষ্ট আছেন সবাই ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইন করছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত যত সার্ভে এসেছে আমরা দেখেছি, ‘হ্যাঁ’ ভোট অনেক দূর এগিয়ে আছে। এই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মানুষের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এর মধ্য দিয়ে একটা বিপুল ম্যান্ডেট, যেই ম্যান্ডেট গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ছিল এবং এই সংস্কারের যে প্রক্রিয়া সেটা আরও পাকাপোক্ত হবে বলে আমরা বিশ্বাস করি।

‘এনসিপি, জামায়াত এবং সরকার একই অবস্থায় আছে’, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের এমন মন্তব্য প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, দিল্লির কোনো পার্টির কথা বাংলাদেশের রাজনীতিতে এখন আর আমরা প্রাসঙ্গিক বলে মনে করি না। আমরা দেখেছি তারা এর আগে দিল্লিতে গিয়ে মিটিং করে এসে বলত যে, কী কথা হয়েছে সেটা বলা যাবে না।

তিনি বলেন, যারা দিল্লির সঙ্গে আঁতাত করে, স্পষ্ট আঁতাত করে রাজনীতি করে, তাদের বক্তব্যকে আমরা রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক অথবা ধর্তব্য বলে মনে করি না।

এসময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন