ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

২৪ মাঘ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
বিদেশে যেতে বাংলাদেশিদের ’ভিসা সংকট’ কাটছে না কেন?
Scroll
পত্রিকা: ’ড. ইউনূসের সরকার কি ভূরাজনৈতিক?’
Scroll
ফরিদপুর নামেই বিভাগ হবে, বিভাগের সাথে সিটি কর্পোরেশন হবে: ডা. শফিকুর
Scroll
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি বিএনপির
Scroll
অন্তর্বর্তী সরকার: বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি
Scroll
ইসলামাবাদ: শিয়া মসজিদে জুমার নামাজে হামলায় ৩১ জন নিহত
Scroll
আব্দুল মান্নানের হাসপাতাল নির্মাণ ও বুড়িগঙ্গা রক্ষার প্রতিজ্ঞা
Scroll
বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন
Scroll
পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে: ডা. শফিকুর রহমান
Scroll
নেপালে বিয়ের বাস দুর্ঘটনা: ১৩ জন নিহত
Scroll
চট্টগ্রাম বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্ত
Scroll
পুরান ঢাকায় জলাবদ্ধতা, গ্যাস সংকট ও মাদক নির্মূলের অঙ্গীকার ইশরাক হোসেনের
Scroll
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু
Scroll
রাজশাহীবাসীর শাসক নই, সেবক হতে চাই: মিনু
Scroll
সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম
Scroll
চট্টগ্রাম বন্দর: ৬ দিনের লাগাতার বন্ধের ধকল সামলাতে চেষ্টা চলছে
Scroll
ইংল্যান্ডে গৃহহীন লোকের সংখ্যা বাড়ছে
Scroll
হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার
Scroll
নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, লাঙল কি এখনো ফ্যাক্টর
Scroll
‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

ডা. শফিকুর রহমান বললেন

ফরিদপুর নামেই বিভাগ হবে, বিভাগের সাথে সিটি কর্পোরেশন হবে

বাসস

প্রকাশ: ০৮:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুর নামেই বিভাগ হবে, বিভাগের সাথে সিটি কর্পোরেশন হবে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার ফরিদপুরে রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। বাসস।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ তায়ালার ইচ্ছায় এবং সাহায্যে আমরা যদি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে ফরিদপুর নামেই বিভাগ হবে, বিভাগের সাথে সিটি কর্পোরেশন হবে।

শুক্রবার রাতে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নদীগুলোকে হত্যা করে মরুভূমি বানানো হয়েছে, সেই নদীর জীবন ফিরিয়ে দিতে চাই। ফরিদপুর মেডিকেল কলেজ হলেও পূর্ণাঙ্গ সেবা নাই। ফরিদপুরে পাট উৎপাদন হলেও পাটকলগুলো বন্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন, যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই। তাই মিল, ইন্ডাস্ট্রি বন্ধ নয়, সচল করতে চাই। যেখানে কৃষিপণ্য বেশী উৎপাদন হয়, সেখানে কৃষিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।

জামায়াত আমির বলেন, আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাচ্ছি না, জামায়াত ইসলামের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই। যে বাংলাদেশে ১৮ কোটি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, সেই বাংলাদেশ গড়তে চাই।

ফরিদপুর জেলা জামায়াত আমির মাওলানা মো. বদরউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে ফরিদপুর-১ আসনের প্রার্থী ড. মো. ইলিয়াচ আলি মোল্লা, দাঁড়িপাল্লা, ফরিদপুর-২ আসনে রিকশা প্রতিকের মাওলানা শাহ আকরাম আলি, ফরিদপুর-৩ আসনে প্রফেসর আবদুত তাওয়াব, দাঁড়িপাল্লা, ফরিদপুর -৪ আসনে মাওলানা মো. সরোয়ার হোসেন দাঁড়িপাল্লা, রাজবাড়ী-১ আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম দাঁড়িপাল্লা, রাজবাড়ি-২ আসনে জামিল হিজাযী, শাপলা কলি, মাদারীপুর-৩ আসনে রফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা) মার্কার প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন