ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

২৭ মাঘ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
জাতির উদ্দেশ্যে ভাষণে সকল ওয়াদা বাস্তবায়নের জন্য দোয়া, সমর্থন, ভোট চাইলেন তারেক রহমান
Scroll
শেষ মুহূর্তের প্রচারণা: বিএনপি-এর দূর্গে হানা দিতে চায় জামায়াত
Scroll
কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি
Scroll
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
Scroll
নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিটে
Scroll
সিলেট-১ এর জামায়াত প্রার্থী হাবিবুর : মাস্টার প্ল্যানের মাধ্যমে পরিকল্পিত নগর গড়ে তুলবো
Scroll
সিলেট: উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান আগে, বললেন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির
Scroll
বিএনপির ভবিষ্যতের জন্য সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে: তারেক রহমান
Scroll
প্রতিরক্ষা খাত: মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের আধিপত্যের কারণে ইইউ স্বনির্ভরতা চায়
Scroll
আইনশৃঙ্খলা রক্ষায় কোনো কম্প্রোমাইজ করবে না বিএনপি: তারেক রহমান
Scroll
১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ করেছে ইসি
Scroll
জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য গ্রহণ শেষ
Scroll
সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব অবরুদ্ধ
Scroll
সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচল নিষেধ
Scroll
থাইল্যান্ড: রক্ষণশীল দলের অনুতিন চার্নভিরাকুল নতুন সরকার গঠন করবেন
Scroll
পত্রিকা: ’শেষবেলায় চুক্তি-কেনাকাটার হিড়িক’
Scroll
অন্তর্বর্তী সরকারের দেড় বছরে অর্থনীতি কতটা পাল্টালো?
Scroll
নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা
Scroll
রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান
Scroll
মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

বলল নির্বাচন কমিশন

১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষেধ

বাসস

প্রকাশ: ২০:২৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষেধ

নির্বাচন কমিশন ভবন, ঢাকা। ফাইল ছবি, বাসস।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি’র সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না। 

এ নিষেধাজ্ঞা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কার্যকর থাকবে।

আজ সোমবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, উল্লিখিত সময়সীমার মধ্যে নির্বাচনী কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য কোনো ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।

ইসি’র গৃহীত এ সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সব মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন