ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

২৮ মাঘ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা
Scroll
অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ
Scroll
নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য: নির্বাচন কমিশনার সানাউল্লাহ
Scroll
গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান
Scroll
দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান: ‘উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন ’
Scroll
নেপালে বাস নদীতে পড়ে ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু
Scroll
রোজায় ব্যাংক লেনদেনের সময়সীমা ঠিক করল কেন্দ্রীয় ব্যাংক
Scroll
সিলেটে ভূমিকম্প অনুভূত, রিখটার স্কেলে মাত্রা ছিল ৪
Scroll
দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি: দুর্যোগ উপদেষ্টা
Scroll
২০৪০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ৯০ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত ইইউ-এর
Scroll
পরবর্তী সরকারের সামনে প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো জানালেন অর্থ উপদেষ্টা
Scroll
সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
Scroll
নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে : মির্জা ফখরুল
Scroll
‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষ মনের কথা লিখেছেন
Scroll
২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন
Scroll
প্রধান উপদেষ্টার সকাশে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল
Scroll
অবশেষে ভারতের বিপক্ষে খেলতে রাজি হলো পাকিস্তান
Scroll
পত্রিকা: ’প্রচার শেষ, ভোটের অপেক্ষা’
Scroll
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান
Scroll
এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: জামায়াত আমির

ইসি সচিব আখতার আহমেদ জানালেন

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

বাসস

প্রকাশ: ১৭:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

মঙ্গলবার সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদফতরের উদ্যোগে ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ।

 নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বলেছেন, দেশের ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে যাবার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

আজ সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের হলরুমে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদফতরের উদ্যোগে ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে ইসি সচিব একথা বলেন।

ইসি সচিব বলেন, শেরপুর-৩ ব্যতীত দেশের ২৯৯টি আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কাছ কার্যালয় থেকে পর্যাক্রমিকভাবে অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার এবং অফিসারদের কাছ থেকে নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে, যে প্রস্তুতিটার আমরা এতদিন অপেক্ষা করে ছিলাম।

তিনি বলেন, আমরা আগামী ১২ তারিখ সকালে ভোট দিয়ে যুগ যুগান্তরের একটা সন্ধিক্ষণে আসবো এবং আমাদের দেশের নতুন একটি অধ্যায়ের শুভ সূচনা হবে। এই পথটা খুব সহজ, মসৃণ ছিলো না, অনেক বাধা উত্তরণ করে আমাদের এখানে আসতে হয়েছে।

ভোট গণনা প্রসঙ্গে তিনি বলেন, ১২ তারিখ বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হলে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন। কমিশন পর্যায়ক্রমে সেই ফলাফল প্রকাশ করবে।

ইসি সচিব আরো বলেন, ‘এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের কারণে রিটার্নিং কর্মকর্তার দফতরে আলাদা একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। পোস্টাল ব্যালট গণনায় কাঠামোগত প্রক্রিয়া ও যাচাই-বাছাইয়ের প্রয়োজন থাকায় এসব কেন্দ্রের ফলাফল আসতে তুলনামূলকভাবে কিছুটা বেশি সময় লাগতে পারে, তবে কোনো অবস্থাতেই ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়মিত তথ্য সরবরাহ করবে এবং প্রয়োজন অনুযায়ী তথ্যের ব্যাখ্যাও দেবে।

এসময়, অপতথ্য ও অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সত্য যতই নির্মম কঠিন হোক না কেন, আমরা সেটাই বলব...অসুবিধা নেই তো। সত্য সত্যই।’

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তথ্য সচিব মাহবুবা ফারজানা, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন